স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ১৭:১৩আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৭:১৭

২০২১ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ ঘোষণা করেছে সরকার। আগামী ১১ এপ্রিল রবিবার এই পুরস্কার দেওয়া হবে। এর আগে ২৪ মার্চ এ প্রদক প্রদানের কথা থাকলেও অনিবার্য কারণে তা পরিবর্তন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, ১১ এপ্রিল স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই নির্ধারণ করা হয়েছে। ওই দিন রাজধানীর ওসমানী স্মতি মিলনায়তনে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী যুক্ত থেকে পদকপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেবেন।  

আরও পড়ুন- ২৪ মার্চ স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে না

উল্লেখ্য, গত ৭ মার্চ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২১ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

২০২১ সালের জন্য স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তিরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মরহুম এ কে এম বজলুর রহমান, শহীদ আহসান উল্লাহ মাস্টার, মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু। বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মুন্ময় গুহ নিয়োগী। সাহিত্যে মহাদেব সাহা। সংস্কৃতিতে আতাউর রহমান, গাজী মাজহারুল আনোয়ার। সমাজসেবায় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন এবং গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, তিন লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

 

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম