করোনায় মারা গেলেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২১, ০৯:৪৯আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৫:১৪

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জমিয়ত নেতা মাওলানা ওয়ালী উল্লাহ আরমান বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার (৩১ মার্চ) ভোরে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ইন্তেকাল করেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

মুফতি মুহাম্মদ ওয়াক্কাস সরকার স্বীকৃতি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। অবিভক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এইচ এম এরশাদের আমলে ধর্ম প্রতিমন্ত্রী হন মুফতি ওয়াক্কাস। তবে এরশাদের পতন হলে যোগ দেন  জমিয়েত উলামায় ইসলামে।

হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর হেফাজতের প্রধান উপদেষ্টা  ছিলেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। তবে  হেফাজত আমির আহমদ শফীর মৃত্যুর পর  জুনায়েব বাবুনগরীর নেতৃত্বে হেফাজতের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা হলে সেখানে কমিটি থেকে অনেকেই বাদ দেওয়া হয়। তাদের মধ্যে মুফতি ওয়াক্কাসকেও কোনও পদ দেওয়া হয়নি।

মাওলানা ওয়ালী উল্লাহ আরমান জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ করে মুফতি মুহাম্মদ ওয়াক্বাসের মরদেহ মোহাম্মদপুর বাবর রোডে আল- মারকাজুল ইসলামী তত্ত্বাবধানে গোসলের পর যশোর মণিরামপুর নিয়ে যাওয়া হবে। সেখানে তার প্রতিষ্ঠিত জামিয়া ইমদাদিয়া মাদানি নগরে তাকে দাফন করা হবে।

/সিএ/এসটি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা