করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৩:৪৮আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৪:৪২

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা প্রতিরোধে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে ঢামেকের টিকাদন বুথে তিনি টিকা নেন।

প্রসঙ্গত, করোনা টিকার দ্বিতীয় ডোজ, আগামী ৮ এপ্রিল থেকে জাতীয়ভাবে শুরু করার ঘোষণা দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

এ অবস্থায় আজ কেন ঢামেকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে, জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক অধ্যাপক ডা. আলাউদ্দিন আল আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, জানুয়ারি মাসে যারা প্রথমদিকে টিকা নিয়েছিলেন, তাদের এখন দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। গত ২৮ মার্চ থেকে ঢামেকে এই দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয়।

তবে গণহারে দ্বিতীয় ডোজের টিকাদন কর্মসূচি ৮ এপ্রিল থেকে শুরু হবে বলে জানান তিনি।

এরআগে, গত ২৭ জানুয়ারি বিকাল ৪টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে কর্মসূচি উদ্বোধনের পর তা নিজে দেখেন এবং টিকা গ্রহণকারীদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশে প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু বেরোনিকা কস্তা। এরপর একে একে একই হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদের শরীরে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়। মাত্র ৫ মিনিটেই ৫ জনকে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়।

/জেএ/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের