অধিনায়ক লিটনের ‘গোল্ডেন ডাক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৫:৪২আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৫:৪২

চোটের কারণে মাহমুদউল্লাহ নেই। তাই ক্যারিয়ারে প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ চলে আসে লিটন দাসের কাছে। যদিও নেতৃত্বের এমন ‘শুরু’ হয়তো চাননি তিনি, বিশেষ করে ব্যাটিংয়ে। নিউজিল্যান্ডে ব্যাটিং ব্যর্থতা অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর আরও বাজেভাবে চেপে ধরেছে তাকে। এবার মুখোমুখি প্রথম বলেই ‍আউট হয়েছেন লিটন।

১৪২ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই এলোমেলো বাংলাদেশ। টিম সাউদির করা প্রথম ওভারেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রমোশন পেয়ে ওপেনিংয়ে নামা সৌম্য সরকার আউট হয়েছেন ১০ রান করে। ৪ বলে ২ বান্ডারিতে সাজানো তার ইনিংসটি শেষ হয় বোলার সাউদির দুর্দান্ত রিটার্ন ক্যাচে।

সৌম্যর বিদায়ের পর ক্রিজে এসেই আউট লিটন। অর্থোডক্স প্যাডেল শট খেলতে গিয়ে বোল্ড হয়ে সাউদির দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। তাতে গোল্ডেন ডাকে শেষ হয় অধিনায়ক লিটনের ইনিংস। ২ বলে ২ উইকেট পেয়ে সাউদি হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছেন।

খানিক পর ওপেনার নাঈম শেখও ধরেছেন প্যাভিলিয়নের পথ। ১৩ বলে ১ চার ও ২ ছক্কায় ১৯ রান করে তিনি বিদায় নিয়েছেন টড অ্যাস্টলের বলে মার্ক চ্যাপম্যানের হাতে ধরা পড়ে। কঠিন লক্ষ্যে চাপে পড়া বাংলাদেশ আরও বিপদে পড়ে ২ বল পর ওই অ্যাস্টলের বলে চতুর্থ উইকেট হারিয়ে। এই লেগ স্পিনারের দ্বিতীয় শিকার নাজমুল হোসেন শান্ত। বোল্ড হয়ে ফেরার আগে তিনি করেন ৬ বলে ৮ রান।

শান্তর বিদায়ের পর বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ৪ উইকেটে ৩৭ রান।

সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। এখন বাংলাদেশের লক্ষ্য শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়ানোর। সেই লক্ষ্যটা ভীষণ কঠিন বাংলাদেশের। বৃষ্টির কারণে কুড়ি ওভারের ম্যাচ ১০ ওভারে নেমে আসার পর ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়েছে নিউজিল্যান্ডে। অকল্যান্ডে ১০ ওভারে স্বাগতিকরা করেছে ৪ উইকেটে ১৪১। জিততে হলে বাংলাদেশকে প্রতি ওভারে তুলতে হবে ১৪ রানের বেশি (১৪.২০)।

মাত্র ১০ ওভারের ম্যাচ। স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা প্রত্যেকটি বল সীমানা ‍ছাড়া করতে চাইবেন। তারা সেটি করেছেনও। আর তাদের সেই চেষ্টায় বাংলাদেশের ফিল্ডারদের ‘প্রচেষ্টা’ অব্যাহত! অকল্যান্ডেও ক্যাচ মিসের মহড়া চলেছে বাংলাদেশের। অন্যদিকে চার-ছক্কায় বৃষ্টিতে ভাসিয়েছেন কিউই ব্যাটসম্যানরা।

/কেআর/
সম্পর্কিত
চাপ তৈরি করেও ভারতের সঙ্গে পারলো না বাংলাদেশ 
জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দলে ফিরলেন লিটন
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম
সর্বশেষ খবর
মেসির গোলের উদাহরণ টেনে ভিএআর নিয়ে ফিফায় ব্রাজিলের অভিযোগ
মেসির গোলের উদাহরণ টেনে ভিএআর নিয়ে ফিফায় ব্রাজিলের অভিযোগ
জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন না দেওয়ার নির্দেশ বিএনপির
প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন না দেওয়ার নির্দেশ বিএনপির
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত