নির্বাচনি প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ৩ সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ

পটুয়াখালী প্রতিনিধি
০২ এপ্রিল ২০২১, ১৬:২৩ আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৬:২৩

পটুয়াখালীর বাউফলে তিন সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী নিলুফা বেগমের কর্মী। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে নিলুফারের পক্ষে নির্বাচনি প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে একটি বিলের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী সদস্য নিলুফা বেগম এ বছরও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। বৃহস্পতিবার তাঁর পক্ষে প্রচার করেন ভুক্তভোগী নারী। প্রচার শেষে ওই ইউপি সদস্য প্রার্থীর বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে তিন যুবক তাঁর মুখ চেপে নির্জন বিলে নিয়ে ধর্ষণ করে। পরে তারা পালিয়ে গেলে ওই নারী স্থানীয় মজিবর হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেন।

খবর পেয়ে রাতেই চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাচ এবং ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার দুলাল সিকদার ওই বাড়িতে যান। শুক্রবার সকালে ভিকটিম আইনি সহায়তা পেতে থানায় যান।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাচ বলেন, ‘ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া আইনি সহায়তার জন্য থানায় যেতে বলেছি।’

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, ‘ধর্ষণের অভিযোগ পেয়েছি। কিন্তু রাতের অন্ধকারে ওই নারী কাউকে চিনতে পারেননি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালোবাসা যখন ‘অন্ধ করে দেয়’, তখন কী হয় জানেন?
ভালোবাসা যখন ‘অন্ধ করে দেয়’, তখন কী হয় জানেন?
রাউটারে ভুল ওয়াই-ফাই ব্যান্ড ব্যবহারে ধীরগতির হতে পারে ইন্টারনেটের স্পিড
রাউটারে ভুল ওয়াই-ফাই ব্যান্ড ব্যবহারে ধীরগতির হতে পারে ইন্টারনেটের স্পিড
সরকারবিরোধী কিছুই পায়নি পুলিশ, তবু যে ধারায় কারাগারে নারী উদ্যোক্তা
সরকারবিরোধী কিছুই পায়নি পুলিশ, তবু যে ধারায় কারাগারে নারী উদ্যোক্তা
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি