কতটা স্বাস্থ্যবিধি মানতে পারবেন দোকানিরা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২১, ০৯:০০আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০৯:০০

ব্যবসায়ীদের বিক্ষোভসহ আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাত দিন শপিং মল, দোকানপাট ও বিপণীবিতান বন্ধ রাখার নির্দেশ ছিল। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত না হতেই ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত আসে। তবে কতটা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে পারবেন দোকানিরা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) সকাল থেকে দেশের সব দোকানপাট, শপিং মল ও বিপণীবিতানগুলো খুলে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব শপিং মল, দোকানপাট খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। তবে এই নির্দেশনা কতটা বাস্তবায়ন করতে পারবেন দোকানিরা তা নিয়ে শঙ্কা বিরাজ করছে ক্রেতাদের মধ্যে।

সরকারের নির্দেশনা অনুযায়ী গত চারদিন শপিং মল, দোকানপাট ও বিপণীবিতান বন্ধ রাখার নির্দেশ থাকলেও তা মানা হয়নি। অলিগলির সব দোকানপাটই খোলা ছিল। কোথাও স্বাস্থ্যবিধির তোয়াক্কা দেখা যায়নি।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট পরিচালনার আশ্বাস দিয়ে রাজধানীর চাঁদনি চক বিজনেস ফোরামের সভাপতি নিজাম উদ্দিন বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি আমরা প্রতিপালন করবো। লকডাউনের কারণে গত বছরের আর্থিক ক্ষতি এখনও ব্যবসায়ীরা কাটিয়ে উঠতে পারেনি বলে জানান তিনি।

এছাড়া নগরীর বিভিন্ন মার্কেট সমিতিসহ দোকান ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে দোকান চালু করার জন্য গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোম্পানির মাধ্যমে স্বাস্থ্যসেবার সুযোগ রেখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন পাস
কোম্পানির মাধ্যমে স্বাস্থ্যসেবার সুযোগ রেখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন পাস
পুলিশ কোনও গোষ্ঠী বা দলের নয়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান 
পুলিশ কোনও গোষ্ঠী বা দলের নয়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান 
‘আর্থিক সংস্কার-রাজনৈতিক দায়িত্বশীলতার প্রতি আইএমএফের মনোভাব ইতিবাচক’ 
‘আর্থিক সংস্কার-রাজনৈতিক দায়িত্বশীলতার প্রতি আইএমএফের মনোভাব ইতিবাচক’ 
বীণা ছিল না, ছিল পদ্ম: ৯০০ বছর পরে বদলে গেলো মূর্তির পরিচয়
বীণা ছিল না, ছিল পদ্ম: ৯০০ বছর পরে বদলে গেলো মূর্তির পরিচয়
সর্বাধিক পঠিত
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ