জেএমবি’র দুই সদস্য আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ২০:৩১আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২০:৩১

ঠাকুরগাঁওয়ে আবারও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্যকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ। সোমবার (১২ এপ্রিল) মধ্যরাতে উপজেলার ভরনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।

থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, আটক দুজন হলো রংপুরের গঙ্গাচড়া থানার মহুভাষা জুম্মাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল কাফি (২৭) এবং কুড়িগ্রাম জেলার নলেয়া ব্যাপারী মোড় মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে হযরত আলী (২১) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা দুজনেই পুরাতন জেএমবির সদস্য।

এর আগে গত ১৭ মার্চ রাণীশংকৈলে অস্ত্রসহ দুই জেএমবি সদস্য আটক হয়। পুলিশ কর্মকর্তা আব্দুল লতিফ শেখ আরও জানান, এর আগে আটককৃতদের বিষয়ে করণীয়, সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনা এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলানোর নীলনকশা করতে তারা এই এলাকায় অবস্থান করছিল।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ ৩টি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি, জিহাদি বই ও মোবাইল ফোনসহ জেএমবির সামরিক শাখার সদস্য এমদাদুল হক (৩১) ও শহিদুল ইসলামকে (১৮) আটক করে থানা পুলিশ। তারা দুজন সহোদর ভাই। ওই ঘটনায় রানীশংকৈল থানায় সন্ত্রাস বিরোধী আইন এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়। আজকের আটককৃতরা ওই মামলার পলাতক আসামি ছিল।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরির দক্ষতা বাড়াতে বিনা খরচে যেসব অনলাইন কোর্স করতে পারেন
চাকরির দক্ষতা বাড়াতে বিনা খরচে যেসব অনলাইন কোর্স করতে পারেন
‘ঋণের ভ্যান গেলো, এখন কিস্তি দেবো কী করে’, অটোভ্যান হারিয়ে নিঃস্ব শাহাদৎ 
‘ঋণের ভ্যান গেলো, এখন কিস্তি দেবো কী করে’, অটোভ্যান হারিয়ে নিঃস্ব শাহাদৎ 
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের