রোজা রেখে করোনার টিকা বা ইনসুলিন নেওয়া যাবে?

মুফতি ইমরানুল বারী সিরাজী
১৪ এপ্রিল ২০২১, ০৯:০০আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১০:২৩

চলে এলো মুসলমানদের জন্য মহিমান্বিত রমজান মাস। যে মাসে কোরআন শরিফ নাজিল শুরু হয়েছিল হযরত মুহাম্মদ সা. এর ওপর। ইসলামে এই মাসের যে ফজিলত, তা প্রত্যেক মুসলমানকেই মহান আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। তবে এই রমজানকে ঘিরে আমাদের মনে অনেক প্রশ্নই আসে।

আজকের প্রশ্ন: রোজা অবস্থায় টিকা বা ইনসুলিন নেওয়া যাবে কি?

উত্তর: রোজা অবস্থায় ইনসুলিন/ইনজেকশন নেওয়া যাবে। এতে রোজা ভঙ্গ হবে না। রোজা ভঙ্গের কারণ হচ্ছে, স্বাভাবিক প্রবেশপথ দিয়ে শরীরে (পেট বা সরাসরি নাকের মাধ্যমে মস্তিষ্কে) কোনও কিছু প্রবেশ করানো। অস্বাভাবিক প্রবেশপথ দিয়ে ভেতরে কোনও কিছু প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় না। ইনসুলিন দেওয়া হয় ত্বকে, এতে শরীরের শক্তিও বাড়ে না। আবার যেসকল প্রাণরক্ষাকারী ইনজেকশন বা টিকা রগে বা মাংসে দেওয়া হয়, সেগুলোতেও রোজা ভাঙবে না। আবার কারও যদি রক্তনালীতে শক্তিবর্ধক গ্লুকোজ স্যালাইন নিতে হয়, সেক্ষেত্রে রোজা মাকরুহ হবে, তবে ভাঙবে না।

তথ্যসূত্র: হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-২০০, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-৩৯১

সংকলনে: মাওলানা ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত

খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা

মুফতি ও মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা

/এসটিএস/এফএ/
সম্পর্কিত
কেমন হওয়া উচিত সেহরি-ইফতার
ইতিকাফের সময় যেসব ভুল হয়
রমজানের শেষ ১০ দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম