ইতিকাফের সময় যেসব ভুল হয়

নুরুদ্দীন তাসলীম
০২ এপ্রিল ২০২৪, ১৬:৪৫আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৬:৪৫

খুব সহজেই আল্লাহ তায়ালার প্রিয় বান্দা হওয়ার অন্যতম আমল রমজানের শেষ দশকের ইতিকাফ। এ সময় মানুষ নিজেকে পার্থিব সব কর্মব্যস্ততা থেকে দূরে সরিয়ে রাখেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, হাজার মাসের থেকেও উত্তম শবে কদর পাওয়ার আশায়, যে রাতে ইবাদতের সুযোগ লাভ করলে আল্লাহ তায়ালা অতীতের সব গুনাহ মাফ করে দেবেন বলে হাদিসে ঘোষণা দেওয়া হয়েছে।

হজরত আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করবে; তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে।’ (বুখারি, হাদিস : ৩৪)।

ইতিকাফকারী ছাড়াও অন্য যে কেউ শেষ দশকের বিজোড় রাতগুলোতে ইবাদতের মাধ্যমে শবে কদর পেতে পারেন। তবে ইতিকাফকারী যেহেতু নিজেকে অন্যসব ব্যস্ততা থেকে দূরে সরিয়ে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সমর্পন করেন এবং প্রতিটি মুহূর্ত ইবাদতের মাধ্যমে কাটিয়ে থাকেন, তাই তার জন্য সহজেই এই রাতের বরকত ও ফজিলত লাভ করা সম্ভব।

যারা ইতিকাফে বসেন তাদের কেউ কেউ অবচেতনে অথবা না বুঝে হঠাৎ ভুল করে বসেন, যে কারণে ইতিকাফ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ইতিকাফকারীদের এমন কিছু ভুল হলো—

  • ফরজ ইবাদত পালন করলেও অন্যান্য সুন্নত নফলে গুরুত্ব না দেওয়া।
  • ইবাদত না করে চুপচাপ বসে থাকা।
  • ইতিকাফের সময়ে মসজিদে ঘুমিয়ে কাটিয়ে দেওয়া।
  • অন্য ইতিকাফকারী বা মসজিদের সাধারণ মুসল্লিদের সঙ্গে অহেতুক গল্প করা।
  • কোরআন-ধর্মীয় বইপত্রের অ্যাপ ছাড়া অনর্থক কাজে মোবাইল ব্যবহার করা।
  • দুনিয়াবি বিষয়াদির খোঁজ-খবর রাখা।
  • প্রয়োজন ছাড়া গোসলের জন্য বাথরুমে যাওয়া।
  • বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া।

আল্লাহ তায়ালা ইতিকাফ ও মসজিদে অবস্থানের গুরুত্ব বুঝে সবাইকে সচেতন হওয়ার তাওফিক দান করুন।

লেখক: সাংবাদিক

/এফএস/
সম্পর্কিত
শাওয়াল মাসের ৬ রোজায় পূর্ণ বছর রোজার সওয়াব
জুমাতুল বিদা আজ, বিদায় নিচ্ছে পবিত্র রমজান
ঈদের ছুটিতে ১০ লাখ পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?