যে কারণে হোয়াইট হাউস ছাড়তে হলো বাইডেনের কুকুর মেজরকে

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০২১, ১০:১৬আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১০:১৮

হোয়াইট হাউসে আসার পর দুইজনকে কামড়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর মেজর। প্রথম কামড়ের পর তাকে বাইডেনের বাড়িতে নিয়ে গিয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। তাতেও লাভ হয়নি। মেজর আবার কামড়েছে একজনকে। ফলে তাকে হোয়াইট হাউস ছেড়ে যেতে হচ্ছে বাড়তি প্রশিক্ষণের জন্য। আপাতত আগামী কয়েক সপ্তাহ ধরে তার প্রশিক্ষণ চলবে। সোমবার ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র জানিয়েছেন, প্রশিক্ষণ হবে মেজরের স্বভাব বদলের জন্য।

আসলে হোয়াইট হাউসে সব সময় প্রচুর লোকজন থাকেন। সিক্রেট সার্ভিসের এজেন্টরা ভিড় করেন। তারা প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে থাকেন। তার ওপর প্রচুর কর্মী। ফলে নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে অসুবিধা হচ্ছে মেজরের। বাইডেনের আরও একটি জার্মান শেফার্ড কুকুর আছে, তার নাম চ্যাম্প। ১২ বছর বয়সী চ্যাম্প অবশ্য হোয়াইট হাউসের পরিবেশের সঙ্গে দিব্যি মানিয়ে নিয়েছে। যে কারণে হোয়াইট হাউস ছাড়তে হলো বাইডেনের কুকুর মেজরকে

গত মাসে মেজর হাঁটতে যাওয়ার সময় একজনকে আঁচড়ে-কামড়ে দিয়েছিল। তার আগে সিক্রেট সার্ভিসের একজন এজেন্টকে সে কামড়ে দিয়েছিল। ন্যাশনাল পেটস ডে-তে জিল বাইডেন দুই কুকুরের ছবি দিয়ে লিখেছিলেন, 'দুইজনকে খুব ভালোবাসি।' যে কারণে হোয়াইট হাউস ছাড়তে হলো বাইডেনের কুকুর মেজরকে

হোয়াইট হাউসে নিজের পোষ্যদের নিয়ে যাওয়ার একটা রীতি আছে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে। ওবামার দুইটি কুকুর ছিল। জর্জ বুশের তিনটি কুকুর ছিল। সূত্র: ডিডাব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
আরাঘচি ও গালিবাফকে হত্যার ছক কষেছিল ইসরায়েল
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
খামেনির শেষ বিদায় ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
দিল্লি না ঢাকা: লাভ হেইট রিলেশনশিপ! 
দিল্লি না ঢাকা: লাভ হেইট রিলেশনশিপ! 
আরাঘচি ও গালিবাফকে হত্যার ছক কষেছিল ইসরায়েল
আরাঘচি ও গালিবাফকে হত্যার ছক কষেছিল ইসরায়েল
প্যারাগুয়ের কাছে হারের পর নাগেলসমানের বিদায়, আলোচনায় ক্লপ
প্যারাগুয়ের কাছে হারের পর নাগেলসমানের বিদায়, আলোচনায় ক্লপ
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত