খামেনির শেষ বিদায় ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক 
০২ জুলাই ২০২৬, ১৭:৩৮ আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৭:৫১

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনও ধরনের হামলা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার আলি আবদোল্লাহি বলেন, আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনকে, যেকোনও ভুল হিসাব থেকে বিরত থাকার সতর্কবার্তা দিচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনও হুমকি বা আগ্রাসনের কঠোর জবাব দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

যুদ্ধের প্রথম দিনে বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তার শেষ বিদায়ের শোকযাত্রা ৪ জুলাই তেহরানে শুরু হবে। ৯ জুলাই নিজ শহর মাশহাদে দাফনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে। এর মধ্যবর্তী সময়ে কুম ও ইরাকেও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগের দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘হত্যার লক্ষ্যবস্তু’ বলে মন্তব্য করার পর তিনি বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনও হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে তেহরান।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, শেষ বিদায় অনুষ্ঠানের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান জানিয়েছেন, তেহরান ও মাশহাদসহ কয়েকটি শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হবে।

/এএস/এমওএফ/
টাইমলাইন: আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়
০৫ জুলাই ২০২৬, ০৯:৩২
০৩ জুলাই ২০২৬, ১৭:০৭
০২ জুলাই ২০২৬, ১৭:৩৮
খামেনির শেষ বিদায় ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
সর্বশেষ খবর
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?