সিটি স্ক্যান করাতে হাসপাতালে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২১, ২১:২১আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২২:০৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিটি স্ক্যান করাতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি। চেয়ারপারসনের মিডিয়া উইং শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। খালেদা জিয়া সাত দিন ধরে করোনায় আক্রান্ত। আজ বিকালে তার ব্যক্তিগত চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ড. এফ এম সিদ্দিকী তার সিটি স্ক্যান করানোর কথা জানান।

খালেদা জিয়া রাত ৯টা ৪০ মিনিটে এভার কেয়ারে পৌঁছান। এ সময় পুলিশ ও চেয়ারপারসনের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন সেখানে।

শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। 

তিনি বলেন, ‘এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মামুন আছেন। খালেদা জিয়ার সিটি স্ক্যান করানোর পর তাকে রাতেই ফিরোজায় আনা হবে। এরপর সিটি স্ক্যানের রেজাল্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন জাহিদ হোসেন।’

বৃহস্পতিবার বিকালে ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘ম্যাডামের টেস্টে সবই ক্লিয়ার আছে। তাই মনে করছি তিনি স্ট্যাবল আছেন। কোভিডের প্রথম সপ্তাহের সঙ্গে দ্বিতীয় সপ্তাহের পার্থক্য আছে। দ্বিতীয় সপ্তাহটা আরও সতর্ক থাকতে হবে। যেকোনও একসময় সিটি স্ক্যান করাবো। অক্সিজেনের অবস্থাও মোটামুটি ভালো আছে। খুব দ্রুত সিটি স্ক্যান করার পর বুঝতে পারবো বাসায় রেখে তার চিকিৎসা হবে, নাকি কোনও হাসপাতালে অবজারভেশনে রাখা দরকার।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা (কারাদণ্ড) হয় খালেদা জিয়ার। ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে তার ছয় মাসের মুক্তি হয়। পরে ওই বছরের সেপ্টেম্বরে তার মুক্তির সময় আরও  ছয় মাস বাড়ায় সরকার। এ বছরের মার্চে তৃতীয়বারের মতো ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়। গত রবিবার (১১ এপ্রিল) করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে খালেদা জিয়ার। ওইদিন বিকালে আনুষ্ঠানিকভাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি