মসজিদের টাকায় ভাগ বসানোয় বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১

রংপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২১, ১১:১০ আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১১:১০

রংপুর সিটি করপোরেশনের হারাগাছ এলাকায় জুম্মাপাড় জামে মসজিদের টাকা কালেকশনকে কেন্দ্র করে কমিটির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিন জন। আহতদের গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।

হারাগাছ মেট্রোপলিটান থানার ওসি রেজাউল করিম জানান, হারাগাছ পৌরসভার জুম্মার পার জামে মসজিদের উন্নয়নের জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা সাহায্য নেওয়া হয়। ওই টাকা থেকে ২৫ শতাংশ অর্থ ভাগ-বাটোয়ারা করার সিদ্ধান্ত নেয় নতুন কমিটির ভেলু মিয়া ও তার লোকজন। মসজিদের টাকা ভাগ-বাটোয়ার বিষয় নিয়ে আপত্তি তোলেন পুরাতন কমিটির দয়াল মিয়া। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার দুপুরে এই টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। মাগরিবের নামাজের পর পুরাতন কমিটির দয়াল মিয়া মসজিদ থেকে বের হওয়ার সময় তার ওপর হামলা চালায় ভেলু মিয়ার নেতৃত্বে তার লোকেরা। এ নিয়ে দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষে দয়ালের বোন জামাই নাজমুল আলমসহ চার জন গুরুতর আহত হন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যান।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার মূল নায়ক ভেলু মিয়া ও তার দুই ছেলে লিয়ন ও রিপনকে গ্রেফতার করে। হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, শুক্রবার লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা সোহাগের ৩ দিনের রিমান্ড
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা সোহাগের ৩ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি