২৪ ঘণ্টায় ১০২ মৃত্যুর রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ১৬:২৪আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৯:০৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০২ জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় এটিই একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এর আগে গতকাল ১০১ এবং তার আগের দিনও ১০১ জন মারা যান। অর্থাৎ টানা তিন দিন ধরে একদিনে মৃত্যু শতাধিক। আজকের ১০২ জন নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মারা গেলেন ১০ হাজার ৩৮৫ জন।

রবিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৯৮ জন এবং এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন সাত লাখ ১৮ হাজার ৯৫০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ১২১ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ১৪ হাজার ৯৩৬ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৯২৮টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪০৪টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৭০ হাজার ৬৭টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৮ লাখ ৪৬ হাজার ৪১০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ লাখ ২৩ হাজার ৬৫৭টি।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক শূন্য ছয় শতাংশ, আর এখন পর্যন্ত ১৩ দশমিক ৯১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০২ জনের মধ্যে পুরুষ ৫৯ জন এবং নারী ৪৩ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন সাত হাজার ৬৯৪ জন এবং নারী দুই হাজার ৬৯১ জন।

তাদের মধ্যে বয়স বিশ্লেষণে ষাটোর্ধ্ব রয়েছেন ৬৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের আছেন ১৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন দুই জন।

মারা যাওয়া ১০২ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬৮ জন, চট্টগ্রাম বিভাগের ২২ জন, রাজশাহী বিভাগের তিন জন, খুলনা বিভাগের একজন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগের আছেন চার জন করে।

১০২ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৯৭ জন, আর বাসায় পাঁচ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ছয় হাজার ১২১ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন তিন হাজার ৯০৬ জন, চট্টগ্রাম বিভাগের এক হাজার ৮৯৮ জন, রংপুর বিভাগের ২৪ জন, খুলনা বিভাগের ৮৯ জন, বরিশাল বিভাগের ৩০ জন, রাজশাহী বিভাগের ৬৬ জন, সিলেট বিভাগের ৭৭ জন এবং ময়মনসিংহ বিভাগের ৩১ জন।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
জেমস বন্ডের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ‘কিং জিরো’
জেমস বন্ডের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ‘কিং জিরো’
লিবিয়ায় জিম্মি করে টাকা আদায়, মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার
লিবিয়ায় জিম্মি করে টাকা আদায়, মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার
এই বাজেট চানাচুর মার্কার মতো, খেলে পেট খারাপ হবে: সংসদে আমির হামজা
এই বাজেট চানাচুর মার্কার মতো, খেলে পেট খারাপ হবে: সংসদে আমির হামজা
‘ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে’ 
‘ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে’ 
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল