ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি তরুণ

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০২১, ১৬:৫২ আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২০:৫৪
image

বিশ্বখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বস প্রকাশ করা ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছে নয় বাংলাদেশি তরুণ। সোমবার ষষ্ঠবারের মতো প্রকাশ করা তালিকায় স্থান পায় এসব বাংলাদেশি তরুণ।

তালিকার ত্রিশ জনকে বেছে নেওয়া হয়েছে দশটি ক্যাটাগরি থেকে। এরমধ্যে রয়েছেন এশিয়ার তরুণ উদ্যোক্তা, নেতা এবং উদ্ভাবক। সকলেরই বয়স ৩০ বছরের নিচে। এরা প্রত্যেকেই করোনা মহামারির চ্যালেঞ্জ অতিক্রম করে নয়া বাস্তবতার নতুন সুযোগ খুঁজে নিয়েছেন।

২০১১ সাল থেকে এই তালিকা করছে ফোর্বস। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৯ জন বাংলাদেশি তাঁদের অসামান্য কাজের জন্য এই তালিকায় যুক্ত হয়েছেন। তবে এবার এক বছরেই এই তালিকায় স্থান পেয়েছেন নয় বাংলাদেশি। প্রযুক্তি উদ্যোক্তা, সামাজিক প্রভাব, খুচরা ও ই-বাণিজ্যে অবদান রাখায় এবার তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশিরা।

তালিকায় থাকা বাংলাদেশি তরুণদের মধ্যে রয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্যোগ ‘গেজ টেকনোলজিসের দুই প্রতিষ্ঠাতা শেহজাদ নূর তাওস (২৪) ও মোতাসিম বীর রহমান (২৬), স্টার্টআপ ক্র্যামস্ট্যাকের প্রতিষ্ঠাতা মীর সাকিব (২৮)।

এছাড়াও রয়েছেন, কুয়ালালামপুরভিত্তিক এনজিও অ্যাওয়ারনেস ৩৬০-এর প্রতিষ্ঠাতা শোমী হাসান চৌধুরী (২৬) এবং রিজভি আরেফিন (২৬)। বর্তমানে ২৩টি দেশে এই এনজিওর দেড় হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন। হাত ধোয়া, পানি পরিশুদ্ধকরণ, স্যানিটেশনসহ ব্যক্তিগত স্বাস্থ্য বিষয়ক প্রচার চালাচ্ছেন তারা।

তালিকায় আরও আছেন অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি (২৭), হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা রিজভানা হৃদিতা (২৮) ও মো. জাহিন রোহান রাজীন (২২) এবং পিকাবোর সহ-প্রতিষ্ঠাতা মোরিন তালুকদার (২৭)।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ছুটির দিন কাজে দ্বিগুণ বেতন, বসকে ঠাট্টার সুযোগ: জেন-জি উদ্যোক্তার অভিনব কৌশল
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
সর্বশেষ খবর
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি