সাড়ে ৮১ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ২০:২৪আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২১:৩৬

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৮ হাজার ৪০০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৩ লাখ ২৬ হাজার ৮৬৬ জন। অর্থাৎ দুই ডোজ মিলিয়ে ৮১ লাখ ৪৫ হাজার ২৬৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এদিন দুই ডোজ মিলিয়ে ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন। তাদের মধ্যে ৫ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১৯ হাজার ৫২০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৭০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ২৪ হাজার ৩০৭ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। আগামীকাল সোমবার থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
শুক্রবার নয়, আজই সই হতে পারে ইরান-মার্কিন চুক্তি!
শুক্রবার নয়, আজই সই হতে পারে ইরান-মার্কিন চুক্তি!
কঙ্গোর সমর্থনে পুরো ম্যাচ মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন যিনি, কে এই লুমুম্বা ভেয়া
কঙ্গোর সমর্থনে পুরো ম্যাচ মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন যিনি, কে এই লুমুম্বা ভেয়া
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
রোনালদো কি পারবেন ছয় ভিন্ন আসরে গোল করার অনন্য রেকর্ড গড়তে  
রোনালদো কি পারবেন ছয় ভিন্ন আসরে গোল করার অনন্য রেকর্ড গড়তে  
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)