বাড়ি বাড়ি গিয়ে করোনার চিকিৎসা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২১, ১৭:৩৬ আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৭:৩৬

বাড়ি বাড়ি গিয়ে করোনার চিকিৎসা দেবে গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এই সেবার উদ্বোধন করা হয়েছে। হাসপাতালে না গিয়ে বাড়িতে থেকেই করোনার চিকিৎসা নিতে এ সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।

গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘গণস্বাস্থ্য ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবা’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাড়িতে বসে করোনার প্রাথমিক চিকিৎসা দিতে হলে একটি থার্মোমিটার, একটি পালস অক্সিমিটার ও ব্লাড প্রেশার পরিমাপের মেশিন থাকলেই যথেষ্ট। ব্লাড প্রেসার মাপতে হলে শুধু তিনটি যোগ্যতা থাকতে হবে— দৃষ্টি শক্তি, শ্রবণ ক্ষমতা ও ইংরেজি সংখ্যা পড়ার সক্ষমতা। এটা কঠিন কিছু নয়। মূল কাজটা হলো একটা লোককে ট্রেনিং দেওয়া।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয় ওষুধগুলো আমরা বিনা পয়সায় সরবরাহ করবো। কেবল পরীক্ষার খরচটা রোগীকে দিতে হবে। করোনার ভ্রাম্যমাণ চিকিৎসা সেবার উদ্যোগটি সকলকে দেখানোর জন্য যে, কত সহজে অল্প খরচে বাসায় বসেই করোনার প্রাথমিক চিকিৎসা নেওয়া যায়। সম্মিলিতভাবে এই উদ্যোগ না নিলে এটি সফল করা সম্ভব নয়। সরকারকেও সহযোগিতা করতে হবে। শুনেছি, দিল্লিতেও করোনা রোগীদের জরুরি সেবা দিতে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

ডা. চৌধুরী বলেন, ‘গণস্বাস্থ্য নগর হাসপাতালে দরিদ্র, মধ্যবিত্ত ও ধনীদের জন্য ভিন্ন ভিন্ন খরচে আইসিইউ’র ব্যবস্থা আছে। আইসিইউতে দৈনিক লাখ টাকা খরচ হওয়ার কোনও কারণ নেই, সর্বোচ্চ ৫০/৬০ হাজার টাকা হতে পারে।’ এছাড়াও গণস্বাস্থ্যে আইসিইউ’র  সুবিধা সম্পন্ন ৫০ শয্যার একটি করোনা ইউনিট আছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া ৮২ সালের ওষুধ নীতি বাস্তবায়ন করলে ১৩০০ টাকার ইনজেকশন ২৫০ টাকায় দেওয়া সম্ভব বলে তিনি অভিমত দেন।

অনলাইনে যোগ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের করোনা রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। আমরা সুশিক্ষিত একটি দল নিয়ে যদি মানুষের দরজায় যেতে পারি, সেটা অনেক সুফল বয়ে আনবে। ঠিক মতো পরিচলনা করতে পারলে এই সেবার মাধ্যমে মানুষ অনেক উপকৃত হবে। এটি গণস্বাস্থ্য কেন্দ্রের সময়োপযোগী একটি পদক্ষেপ।’

গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবার টিম লিডার অধ্যাপক ডা. শওকত আরমান, সোশ্যাল সেক্টর ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ডা. এএম জাকির হোসাইন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক নাসিমা ইয়াসমিন প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
জরায়ু ক্যানসার সচেতনতা ও তহবিল সংগ্রহে ‘জননীর জন্য পদযাত্রা’
ক্যান্সার রোগীদের হতাশা কাটিয়ে উঠতে মানসিক স্বাস্থ্যসেবার ভূমিকা অপরিহার্য
সর্বশেষ খবর
ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
ড্যাফোডিলে দুদিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’
ড্যাফোডিলে দুদিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’
আজ কোথাও ভারী বৃষ্টি, কোথাও গরম: এক জেলায় বইছে তাপপ্রবাহ
আজ কোথাও ভারী বৃষ্টি, কোথাও গরম: এক জেলায় বইছে তাপপ্রবাহ
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা