জরায়ু ক্যানসার সচেতনতা ও তহবিল সংগ্রহে ‘জননীর জন্য পদযাত্রা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৫, ১৬:০৪আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:০৪

জরায়ুমুখের ক্যানসার সচেতনতা বাড়াতে ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত পদযাত্রা শুরু করেছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে ধানমন্ডি গণসাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। এর আগে, সকালে জনস্বাস্থ্য আন্দোলনের পুরোধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র সম্প্রসারণ করতে তহবিল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

হাসপাতালের ষষ্ঠ তলার গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার মিলনায়তনে তহবিল সংগ্রহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মার্চ ফর ফাদার মোর্চার সমন্বয়কারী ক্যানসার রোগতত্ত্ববিদ ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

তিনি বলেন, ‘গণমানুষের স্বাস্থ্যসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ও তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের অবদান অতুলনীয়। তার অসমাপ্ত স্বপ্ন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে ধানমন্ডি ৬ নম্বর সড়কে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় দেশের প্রথম ক্যানসার প্রতিরোধ বিভাগে স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বরের ক্যানসার স্ক্রিনিং, কেমোথেরাপি, ক্যানসার সার্জারি ও ব্রাকিথেরাপি সেবা চলমান আছে। স্বাস্থ্য বিমার সহায়তায় ও গণস্বাস্থ্যের মৌলিক নীতি ও উদ্দেশ্য সমুন্নত রেখে স্বল্প খরচে মানসম্মত সেবা দেওয়ার প্রয়াস অব্যাহত রয়েছে।’

ডা. রাসকিন আরও বলেন, ‘শিগগিরই মিরপুর ১২ নম্বর ও সাভারে এর দ্বিতীয় ও তৃতীয় ইউনিট চালু এবং সারা দেশে প্রায় ৩০টি গণস্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে টেলিমেডিসিনভিত্তিক স্যাটেলাইট ক্যানসার সেবা চালুসহ সমন্বিত সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল ও গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।’

অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে ঢাকা থেকে গাজীপুর রাজবাড়ি পর্যন্ত দুই দিনের ‘জননীর জন্য পদযাত্রা’ শুরু করেছে ওই স্বেচ্ছাসেবক দল। এই পদযাত্রায় তহবিল সংগ্রহের পাশাপাশি জরায়ুমুখের ক্যানসার সচেতনতা বৃদ্ধিতে পথসভা ও জরায়ুমুখের ক্যানসার বিষয়ক তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হবে।

প্রতি বছর জানুয়ারির দ্বিতীয় শনিবার বাংলাদেশে বেসরকারিভাবে জরায়ুমুখের ক্যানসার সচেতনতা দিবস উদযাপিত হয়ে আসছে। গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল ও অন্যান্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান এই দিবস ও মাস উদযাপনে বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে।

/এসও/আরকে/
সম্পর্কিত
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
১ লাখ রুপির ক্যানসারের ওষুধে পানি, আন্তর্জাতিক প্রতারক চক্রের সন্ধান পেলো দিল্লি পুলিশ
ক্যানসার চিকিৎসায় নতুন ভ্যাকসিনে আশার আলো
সর্বশেষ খবর
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’