শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের সময় সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২১, ০৯:৪৪আপডেট : ০১ মে ২০২১, ০৯:৪৪

শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের সময় সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট পাউডার জব্দ করেছে র‍্যাব। এসময় একটি ট্রাকসহ এবং এ ঘটনায় জড়িত থাকায় তিন জনকে গ্রেফতার করা হয়। পুরান ঢাকার সোয়ারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (৩০ এপ্রিল) রাতে এসব জব্দ ও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ফারহান (৩৩), পলাশ সরকার (২৬) ও মাহবুব আলম বাবু (২৩)। এসময় তাদের কাছ থেকে একটি ট্রাক, চারটি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা জব্দ করা হয়।

আটক তিনজন

শুক্রবার রাতে র‍্যাব ১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, রাজধানীর চকবাজার থানাধীন সোয়ারি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২০২ বস্তা চায়না ক্লে পাউডারের ভিতরে লুকানো অবস্থায় ৫ হাজার ৫০ কেজি সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেটসহ কালোবাজারি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে।

তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার কালোবাজারি চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন যাবত অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট আমদানি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা হয়েছে।

/আরটি/এসটি/
সম্পর্কিত
এক ডেপুটি ও দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার প্রধান আসামি রিমান্ডে
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, শীর্ষে মিরপুর
সর্বশেষ খবর
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা