হেফাজতের হরতালের দিন বিএনপি নেতার কথায় ভাঙচুর করা হয় রূপগঞ্জে!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০২১, ০৯:৫৩আপডেট : ০৭ মে ২০২১, ০৯:৫৮

হেফাজত ইসলামের ডাকা হরতালের দিন, গত ২৮ মার্চ দেশের বিভিন্ন স্থানের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন ভাঙচুর করা হয়। স্থানীয় বিএনপি নেতা কাজী তাজের নির্দেশে ট্রাক ভাঙচুর করে ২৫-৩০ জন। ভাঙচুরের মামলায় গ্রেফতার আসামি রাকিব হোসেন (১৯) আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য জানিয়েছে।

রূপগঞ্জের সাওঘাট এলাকায় গাড়ি ভাঙচুরের মামলায় রাকিব হোসেনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে রাকিব নিজেকে ও স্থানীয় বিএনপি নেতা কাজী তাজকে জড়িয়ে ঘটনাস্থলে থাকা ট্রাক ভাঙচুরের ঘটনায় ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পিবিআই, নারায়ণগঞ্জ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রূপগঞ্জের সাওঘাট এলাকায় মহাসড়কে যানবাহন ভাঙচুরের সময় ঘটনাস্থল থেকে রাকিব হোসেনসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। একটি ট্রাকও জব্দ করা হয়। এ ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্স পিবিআই, নারায়ণগঞ্জ জেলাকে অধিক গুরুত্ব সহকারে মামলাটি তদন্ত করার নির্দেশ দেয়। পিবিআই গ্রেফতারকৃত রাকিব হোসেনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। পরে সে স্বীকার করে, সে সহ তার এলাকার ২৫-৩০ জন লোক ওই ভাঙচুরে অংশ নেয়।

পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান,  রাকিব হোসেন নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। হেফাজতের হরতালের দিন স্থানীয় বিএনপি নেতা তাজের নির্দেশে ট্রাক ভাঙচুর করে সে।

আরও পড়ুন-

হেফাজতের বিলুপ্ত কমিটির আইন বিষয়ক সম্পাদক গ্রেফতার

হেফাজত নেতা জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ফের ৫ দিনের রিমান্ডে মামুনুল হক

মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলা

হেফাজতে উগ্রপন্থীদের নেতৃত্ব দিতেন মুফতি হারুন ইজহার

হেফাজত সামলাতে এবার কৌশলী সরকার

/এফএস/
সম্পর্কিত
সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ফিরবেন যেকোনও সময়
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
জাতীয় সংসদে দুটি আইনের বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে
সর্বশেষ খবর
ব্রাজিল সঠিক পথেই আছে: আনচেলত্তি
ব্রাজিল সঠিক পথেই আছে: আনচেলত্তি
‘আনন্দ প্রকাশ করার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না’
‘আনন্দ প্রকাশ করার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না’
শেষ ষোলোর টিকিট পেতে মুখোমুখি নেদারল্যান্ডস-মরক্কো
শেষ ষোলোর টিকিট পেতে মুখোমুখি নেদারল্যান্ডস-মরক্কো
আজ ঝরতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রাও
আজ ঝরতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রাও
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু