আজ ঝরতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রাও

বাংলা ট্রিবিউন ডেস্ক  
৩০ জুন ২০২৬, ০৬:৫০আপডেট : ৩০ জুন ২০২৬, ০৬:৫০

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মৌসুমি বায়ু দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

/এম/
সম্পর্কিত
সকালে বৃষ্টিতে ভিজলো রাজধানী
ঢাকা ও আশপাশে আজও হালকা বৃষ্টির আভাস, বাতাস বইবে ১৫ কিমি বেগে
লঘুচাপের প্রভাব, আজ বৃষ্টি হতে পারে যেসব জায়গায়
সর্বশেষ খবর
ঢাকার দুই সিটিতে আনুষ্ঠানিকভাবে মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির
ঢাকার দুই সিটিতে আনুষ্ঠানিকভাবে মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির
ভয় দেখিয়ে লাভ নেই, ৩ বিচারককে সরাইতে হবে: আইনজীবীদের হুঁশিয়ারি 
ভয় দেখিয়ে লাভ নেই, ৩ বিচারককে সরাইতে হবে: আইনজীবীদের হুঁশিয়ারি 
টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ 
টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ 
চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়