সুন্দরবনে আগুন দেয় কারা?

আবুল হাসান, মোংলা
০৭ মে ২০২১, ১০:০৫ আপডেট : ০৮ মে ২০২১, ০৯:১৬

সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা এবারই নতুন নয়। বেশ কয়েকবছর ধরেই ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এরপর তদন্ত হয়। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বনবিভাগ দৃশ্যমান কী ব্যবস্থা গ্রহণ করেছে তা কেউই জানে না। যদিও ওই রিপোর্টে জেলে-বাওয়ালীদের ফেলে দেওয়া বিড়ি-সিগারেটের আগুন থেকে সুন্দরবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে উল্লেখ করা হয়।

তাহলে সেই জেলে বাওয়ালীদের সুন্দরবন প্রবেশে কখনও কি কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে— এমন প্রশ্নের জবাবে বাগেরহাটের বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন, ইতোপূর্বে সুন্দরবনের অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। সুন্দরবনে আগুন

তাতেও কি এই দুর্ঘটনা কমেছে-জানতে চাইলে এই বন কর্মকর্তা বলেন, এলাকার লোকজন সচেতন না হলে আমাদের কী করার আছে বলেন?

প্রসঙ্গত, গত ২ মে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারনী এলাকার বনে আগুন লাগে। বৃহস্পতিবার (৬ মে) বিকালে সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গত চারদিন ধরে আগুনে এই সংরক্ষিত বনের ১০ একর জমির সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া গাছসহ লতাগুল্ম পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবারের আগুনের ঘটনায় তদন্ত কমিটির প্রধান পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ (সহকারী বনসংরক্ষক) জয়নাল আবেদীন বলেন, ‘একই জায়গায় তিন দফায় আগুনের ঘটনা ঘটায় এখনও তদন্তের কাজ শুরু করতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে বনের পাতা পচে গিয়ে মিথেন গ্যাস তৈরি হয়ে আগুন লাগতে পারে।’ সুন্দরবনে আগুন

তবে ওই বন কর্মকর্তার ধারণা সঠিক নয় উল্লেখ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের ডিসিপ্লিন মো. আব্দুল্লাহ হারুন চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, মিথেন গ্যাস তৈরি হয় আবদ্ধ জায়গায়, এটা তো ওরকম নয়। বিস্তৃত জায়গা ঘিরে  এটা হতে পারে না।

তিনি বলেন, ‘এখন মধু আহরণ চলছে, মৌয়ালরা মধু আহরণ শেষে তাদের ব্যবহৃত আগুনের মশাল বনের যে কোনও জায়গায় ফেলে রাখায় সেখান থেকে আগুন লাগতে পারে। আর অনাবৃষ্টির কারণে সুন্দরবনের শুকনো ডালপালা ও পাতায় সেই আগুন লাগায় এর তীব্রতা বেড়েছে বলে মনে করেন তিনি।

সুন্দরবনে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় বনেরই ক্ষতি হচ্ছে জানিয়ে এই গবেষক বলেন, ‘বনে আগুনের ঘটনায় প্রথমত মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। এছাড়া বনে পাতার নিচে সরীসৃপ প্রাণী সাপ, ব্যাঙসহ অন্যান্য প্রাণী মরে যাচ্ছে আগুনের তাপে। এমনকি এসব প্রাণীর ডিমও নষ্টসহ মৌমাছির বাসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যেসব জায়গায় আগুন লেগেছে সেসব জায়গার বীজ থেকে আর কখনো চারা জন্মাবে না’।

সেভ দ্য সুন্দরবনের চেয়ারম্যান ডক্টর শেখ ফরিদুল ইসলাম ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির স্টিয়ারিং সদস্য নুর আলম শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, সুন্দরবনের বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় অপূরণীয় ক্ষতি হচ্ছে। কিছু অসাধু মুনাফালোভী ব্যক্তি তাদের হীন স্বার্থে পরিকল্পিতভাবে আগুন দিয়ে এই বনকে ধ্বংস করছেন।

তারা বনবিভাগের কর্তাব্যক্তিদের দায়ী করে বলেন, বনের অভ্যন্তরে টাকার বিনিময়ে বনকর্তারা কিছু জেলে ও মৌয়ালদের ঢুকাচ্ছে। তারা মাছ ও মধু আহরণের নামে বনে আগুন দিচ্ছে। এটা ঠেকাতে না পারলে অগ্নিকাণ্ডের ঘটনাও কমবেনা বলেও জানান তারা।

বন বিভাগের তথ্যমতে, সুন্দরবনে ১৬ বছরে ২৮ বার আগুন লেগে পুড়ে যায় প্রায় ৮০ একর বনভূমি। ২০১৭ সালের ২৬ মে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আবদুল্লাহর ছিলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুনে প্রায় পাঁচ একর বনভূমির ছোট গাছপালা, লতাগুল্ম পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন-

নিভলো সুন্দরবনের আগুন, পুড়ে ছাই ১০ একর বন

সুন্দরবনে শুকনো পাতা ভেদ করে জ্বলে উঠছে আগুন

এখনও পুড়ছে সুন্দরবন

/এমআর/
সম্পর্কিত
সুন্দরবন থেকে ৬টি একনলা বন্দুক উদ্ধার
সুন্দরবনের বুকে দুবলার চর, যেখানে সমুদ্র আর জেলেদের গল্প একসঙ্গে
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
সর্বশেষ খবর
দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন
দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
এবার বিদ্যুৎ উৎপাদনে জেলা প্রশাসন, জাতীয় গ্রিডে প্রতি ঘণ্টায় যাবে ৪৫ কিলোওয়াট
এবার বিদ্যুৎ উৎপাদনে জেলা প্রশাসন, জাতীয় গ্রিডে প্রতি ঘণ্টায় যাবে ৪৫ কিলোওয়াট
অ্যাকশনে গেলে বদলি পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষা করবে কে?
অ্যাকশনে গেলে বদলি পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষা করবে কে?
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’