ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি
১২ মে ২০২১, ০৯:৩৩আপডেট : ১২ মে ২০২১, ০৯:৩৩

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন বৃদ্ধি পাওয়ায় ধীরগতির সৃষ্টি হয়েছে। টাঙ্গাইল রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত যানবাহনের ধীরগতি রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও মোটরসাইকেলে চলাচল করা ঘরমুখো মানুষ। বুধবার (১২ মে) রাত ২টার পর থেকে এ ধীরগতির সৃষ্টি হয়। 

এ সড়কের টাঙ্গাইল বাইপাস, আশেকপুর বাইপাস, এলেঙ্গা, সল্লা, হাতিয়া এলাকায় যানবাহনের সঙ্গে যাত্রীদের জটলা সৃষ্টি হয়েছে। পুলিশের চেকপোস্ট থাকায় যে যেখান থেকে সুযোগ পাচ্ছে খালি কোনও যানবাহন দেখলেই তাতেই উঠে বসছে। ঘরমুখো এসব মানুষের গুনতে হচ্ছে চার থেকে পাঁচগুণ বেশি ভাড়া। গাদাগাদি করে বাড়ি ফেরা এসব মানুষের মাঝে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। তবে যানজট নেই। ধীর গতিতে যানবাহন চলাচল করছে। যাতে যানজটের সৃষ্টি না হয় এ জন্য পুলিশ মহাসড়কে কাজ করছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা