ভারতে স্পুটনিকের টিকাদান শুরু, প্রতি ডোজ ৯৯৫ রুপি

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২১, ১৫:৪৭ আপডেট : ১৫ মে ২০২১, ১৫:৪৭

ভারতে প্রথমবারের মতো শুরু হলো রুশ প্রযুক্তিতে তৈরি স্পুটনিক ভি-র টিকা টিকাদান কর্মসূচি। শুক্রবার হায়দ্রাবাদে প্রথমবারের মতো লোকজনকে এই ভ্যাকসিন দেওয়া হয়। বিদেশ থেকে আমদানি করা রাশিয়ার এই ভ্যাকসিনের প্রতি ডোজের দাম ৯৪৮ রুপি। তার সঙ্গে পাঁচ শতাংশ জিএসটি যোগ করে প্রতি ডোজের দাম পড়বে ৯৯৫ রুপি করে। তবে ভবিষ্যতে ভারতে উৎপাদন শুরু হলে দাম কিছুটা কমতে পারে।

ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ নামের একটি প্রতিষ্ঠান ভারতে এই ভ্যাকসিন আমদানি করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ১ মে বিদেশ থেকে যে ভ্যাকসিন আমদানি করা হয়েছিল, বৃহস্পতিবার হিমাচল প্রদেশে অবস্থিত সেন্ট্রাল ড্রাগ ল্যাবোরেটরি তাতে ছাড়পত্র দিয়েছে। এরপরই শুরু হয় টিকাদান কার্যক্রম।

ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকেই স্পুটনিক ভি ভ্যাকসিন বাজারে পাওয়া যাবে।

ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসনের মতো কোম্পানিগুলোর টিকাও ভারতের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সবকটি ভ্যাকসিন অনুমোদন পেলে টিকার সংকট কমবে বলে আশাবাদী ভারতীয় কর্তৃপক্ষ।

ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজের তরফে জানানো হয়েছে, স্পুটনিক ভি ভ্যাকসিন যাতে সহজে গোটা দেশে উপলব্ধ করা যায়, সেই জন্য শুধু কেন্দ্রীয় সরকারই নয়, বেসরকারি সংস্থাগুলোর সঙ্গেও সহযোগিতা করতে প্রস্তুত তারা।

সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাস থেকে ভারতেই স্পুটনিক ভি উৎপাদন করা হবে। প্রাথমিকভাবে প্রায় ১৬ কোটি টিকার ডোজ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাকসিনের পর রাশিয়ার স্পুটনিক ভি হলো তৃতীয় টিকা যা ভারত সরকার অনুমোদন দিয়েছে জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য। তিনটি ট্রায়ালের পর স্পুটনিক ভি ভ্যাকসিনে প্রায় ৯২ শতাংশ কার্যকারিতা দেখা গেছে। সূত্র: নিউজ ১৮, ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
সর্বশেষ খবর
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
এশিয়ান গেমস: বৃষ্টিতে ফাইনাল বাতিল হলে দুই দলই পাবে সোনা!
এশিয়ান গেমস: বৃষ্টিতে ফাইনাল বাতিল হলে দুই দলই পাবে সোনা!
চার দশকের ইমেজ ভেঙে নতুন রূপে টম ক্রুজ, মুক্তি পাচ্ছে ‘ডিগার’
চার দশকের ইমেজ ভেঙে নতুন রূপে টম ক্রুজ, মুক্তি পাচ্ছে ‘ডিগার’
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা