রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চায় প্রথম আলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৮:৩৭আপডেট : ১৮ মে ২০২১, ১৮:৩৭

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাকে হেনস্তাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে তারই কর্মস্থল দৈনিক প্রথম আলো। মঙ্গলবার (১৮ মে) বিকালে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত প্রথম আলো ভবনের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার ও তার মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে প্রথম আলো।

মানববন্ধনে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, গত কিছুদিন ধরে রোজিনা ইসলাম স্বাস্থ্যখাত নিয়ে অনেক রিপোর্ট করেছেন। সেই রিপোর্টে স্বাস্থ্যখাতের অনিয়ম ও অব্যবস্থাপনা ফুটে উঠেছে। আমরা মনে করি সেসব রিপোর্টের কারণে যারা বিক্ষুব্ধ হয়েছেন তাদের আক্রোশের শিকর হয়েছে রোজিনা ইসলাম। আমরা বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবো। আমরা আদালতের উপর আস্থাশীল, আমরা ন্যায় বিচার পাবো। রোজিনার সাংবাদিকতার মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে, সাংবাদিকতা উপকৃত হয়েছে এবং দেশ উপকৃত হয়েছে।

সাজ্জাদ শরিফ আরও বলেন, রোজিনা ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে এসেছেন। তিনি শুধু দেশে নয়, বিদেশেও অনেক পুরস্কার পেয়েছেন। তার সাংবাদিকতার শক্তির জায়গা হচ্ছে তিনি অনুসন্ধানী সাংবাদিকতা করতেন। অনেক কিছুর উন্মোচন করেছেন। তার অনুসন্ধানী সাংবাদিকতার ওপর ভিত্তি করে সরকারও অনেক পদক্ষেপ নিয়েছে।

প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক বলেন, আমরা জামিনের জন্য আবেদন করেছি। আমরা চাই তার মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করা হোক। তাকে মুক্তি দেওয়া হোক। এটি আইনি প্রক্রিয়ার বাইরেও হতে পারে। একজন নাগরিক ও সাংবাদিক হিসেবে আমি মনে করি এই মামলা মিথ্যা মামলা। এটা অবিলম্বে প্রত্যাহার করা হোক।

আনিসুল হক বলেন, আমরা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার চাই। তাকে ৫ ঘণ্টা আটকে রেখে যারা হেনস্তা করেছে তাদেরও বিচার চাই। এসব যারা করেছে তারা সরকারের ভালো করেনি। তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেনি। সারা পৃথিবীতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সাংবাদিক রোজিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য
সাংবাদিক রোজিনার মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ
নথি চুরির অভিযোগে মামলাসাংবাদিক রোজিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের দিন ধার্য
সর্বশেষ খবর
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি