পটুয়াখালীতে টিকাদান বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি
২৪ মে ২০২১, ২০:৫৯আপডেট : ২৪ মে ২০২১, ২১:০৯

পটুয়াখালীতে করোনার টিকার মজুত শেষ হয়ে গেছে। এতে রবিবার (২৩ মে) সকাল থেকে সদরসহ প্রতিটি উপজেলায় করোনা টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম বন্ধ রয়েছে। দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম ফের কবে শুরু হতে পারে এ বিষয় কিছু বলতে পারছেন না স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পটুয়াখালী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮টি বুথসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মোট ৩২টি বুথে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল। জেলায় টিকা নিতে নিবন্ধন করেছেন ৫৮ হাজার ৫৮২ জন। শনিবার পর্যন্ত ৪৫ হাজার ৫৩৭ জন প্রথম ডোজ এবং ৩০ হাজার ৮২৪ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। তবে টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতলে রবিবার সকাল থেকে টিকার কার্যক্রম বন্ধ রয়েছে। এখন পর্যন্ত ৪৬ হাজার প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের ৩১ হাজার টিকা পাওয়া গেছে। নতুন টিকা না আসা পর্যন্ত জেলায় কার্যক্রম বন্ধ থাকবে।

রবিবার পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা দিতে এসে অনেকেই ফিরে গেছেন। টিকা দিতে না পারায় হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ।

পটুয়াখালী পৌরশহরের বাসিন্দা আলআমিন বলেন, দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য আমার বাবাকে নিয়ে হাসপাতাল গিয়ে দেখি টিকাদান কেন্দ্র বন্ধ। এই টিকা কবে দিতে পারবো তাও নিশ্চিত করে বলতে পারছে না তারা।

পটুয়াখালী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আবদুল মতিন বলেন, নতুন করে প্রথম ডোজের টিকার কার্যক্রম আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। চলছিল দ্বিতীয় ডোজের কার্যক্রম, তাও রবিবার শেষ হয়েছে। পর্যাপ্ত টিকা না থাকায় উপজেলাগুলোতে আরও আগেই এ কার্যক্রম শেষ হয়েছে। দ্বিতীয় ডোজের কার্যক্রম কখন শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বিশ্বেই যেহেতু করোনার টিকার সংকট দেখা দিয়েছে, কখন নতুন টিকা আসে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নতুন টিকা না আসা পর্যন্ত টিকাদান কার্যক্রম চালু হবে না।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিপন বলেন, পটুয়াখালী জেলায় যে পরিমাণ করোনা টিকা বরাদ্দ পাওয়া গেছে তা শেষ হয়ে গেছে। এতে রবিবার থেকে জেলায় করোনা টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। টিকাদান কার্যক্রম কখন শুরু হতে পারে, এ প্রশ্নের জাবাবে তিনি বলেন, পটুয়াখালীর মতো অন্য জেলাগুলোতেও করোনা টিকা শেষ হয়ে গেছে। বরাদ্দ আসলে ফের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
কাফনের কাপড় ও বেনামী চিঠিতে প্রাণনাশের হুমকি, আতঙ্কে পরিবার
কাফনের কাপড় ও বেনামী চিঠিতে প্রাণনাশের হুমকি, আতঙ্কে পরিবার
প্রশ্নফাঁসের পোস্ট দিলেই জিজ্ঞাসাবাদ, ডিজিটাল নকলে শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা
প্রশ্নফাঁসের পোস্ট দিলেই জিজ্ঞাসাবাদ, ডিজিটাল নকলে শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা
জার্মানিকে হারিয়ে অপেক্ষায় ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্ট
জার্মানিকে হারিয়ে অপেক্ষায় ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্ট
টিভিতে আজকের খেলা (২৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন