আনসার আল  ইসলামের সক্রিয় সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ১৯:৩৬আপডেট : ২৭ মে ২০২১, ১৯:৩৬

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম নয়ন মাতবর (২২)। বৃহস্পতিবার (২৭ মে) র‌্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, বুধবার (২৬ মে) রাতে রাজধানীর নিউমার্কেট থানার নিউ এলিফ্যান্ট রোডের দত্তপুর ম্যানশন এলাকা থেকে নয়ন মাতবর নামে আনসার আল ইসলামের  এক সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গ্রেফতারকৃত নয়ন রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত ইসলামি জঙ্গিবাদের প্রচার ও প্রচারপত্র বিলি করতো। সে নতুন নতুন সদস্যদের দলে ভেড়াতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত করে আসছিল। তার সঙ্গে থাকা বিভিন্ন জঙ্গিবাদ বিষয়ক পুস্তিকা ও লিফলেট থেকে জঙ্গিবাদের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।’

তিনি জানান, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার
আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেফতার
‘আনসার আল ইসলামের’ শাহাদাত গ্রুপের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন