চলতি সপ্তাহে রোগী বেড়েছে প্রায় ২২ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২১, ১৯:১৯ আপডেট : ২৯ মে ২০২১, ১৯:১৯

গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্ত বেড়েছে। তবে কমেছে সুস্থতার হার ও মৃত্যু হার। শনিবার ( ২৯ মে) স্বাস্থ্য অধিদফতর সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, চলতি সপ্তাহে ( ২৩ মে থেকে ২৯ মে) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৯ হাজার ৬৫১টি। আর গত সপ্তাহে ( ১৬ মে থেকে ২২ মে) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৩ হাজার ১২১টি। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে ছয় দশমিক ৩৩ শতাংশ।

একইভাবে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন নয় হাজার ৬৬০ জন আর গত সপ্তাহে রোগী শনাক্ত হন সাত হাজার ৯৩০ জন। আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে রোগী শনাক্তে হার বেড়েছে ২১ দশমিক ৮২ শতাংশ।

তবে নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বাড়লে চলতি সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে সুস্থতার হার ও মৃত্যুহার কমেছে।

অধিদফতর জানায় চলতি সপ্তাহে রোগী সুস্থ হয়েছেন সাত হাজার ৬১০ জন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন আট হাজার ৩৬৩ জন। সুস্থতার হার হ্রাস পেয়েছে নয় শতাংশ। একইভাবে চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০১ জন আর গত সপ্তাহে মারা গেছেন ২২৪ জন।

চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃত্যুহার কমেছে ১০ দশমিক ২৭ শতাংশ।

/জেএ/এমআর/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক