কোভিশিল্ডের এক কোটি টিকা দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ১৮:৪৯আপডেট : ০১ জুন ২০২১, ২১:৫৩

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে এক কোটি ৬ হাজার ২৫৮ ডোজ। এগুলো পুরোটাই দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন। ভারত থেকে এ পর্যন্ত দেশে এই টিকা এসেছে এক কোটি দুই লাখ ডোজ। সেই হিসাবে এখন টিকা মজুত আছে মাত্র ১ লাখ ৯৩ হাজার ৭৪২ ডোজ।

মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।     

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১ লাখ ৮৬ হাজার ২৪৩ জন। এরমধ্যে মঙ্গলবার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ হাজার ৩১৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনের মধ্যে ১৪ লাখের বেশি মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয়েছে সংকট। এদের সবাইকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের বিষয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি। 

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। টিকা সংকট দেখা দেওয়ায় ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদফতর। এরপর ২ মে’র পর থেকে বন্ধ করে দেওয়া হয় টিকার জন্য নিবন্ধন।

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
অভিষিক্ত উজবেকিস্তানকে হারিয়ে শীর্ষে চলে এসেছে কলম্বিয়া 
অভিষিক্ত উজবেকিস্তানকে হারিয়ে শীর্ষে চলে এসেছে কলম্বিয়া 
‘রোনালদোকে মাঠ থেকে তোলার সাহস কোচের নেই’ 
‘রোনালদোকে মাঠ থেকে তোলার সাহস কোচের নেই’ 
১৬ ঘণ্টা বিদ্যুৎ পাই না, বিল দিচ্ছি দ্বিগুণ
১৬ ঘণ্টা বিদ্যুৎ পাই না, বিল দিচ্ছি দ্বিগুণ
ক্যাঙ্গারুর মাংস খাওয়া কি জায়েজ
ক্যাঙ্গারুর মাংস খাওয়া কি জায়েজ
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি