শিক্ষায় বরাদ্দ ৭১ হাজার ৯৫৩ কোটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৭:০৮আপডেট : ০৩ জুন ২০২১, ১৮:৫২

আগামী ২০২১-২০২২ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট বরাদ্দ ৭১ হাজার ৯৫৩ কোটি টাকা। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বিকাল ৩টা থেকে অধিবেশন শুরুর পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট (প্রস্তাবিত) উপস্থাপন করেন। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের এই অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অর্থমন্ত্রী জানান, এবার বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

তিনি বলেন, ‘আগামী ২০২১-২০২২ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি, যা বর্তমান ২০২০-২০২১ অর্থবছরে ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ২০২১-২০২২ অর্থবছরে ৯ হাজার ১৫৩ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি, যা ২০২০-২০২১ অর্থবছরে ছিল ৮ হাজার ৩৪৫ কোটি টাকা। আগামী ২০২১-২০২২ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষায় ২৬ হাজার ৩১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা বর্তমান ২০২০-২০২১ অর্থবছরে ছিল ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা।’

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
ডাবল-ডেকার ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত, কারণ কী
ডাবল-ডেকার ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত, কারণ কী
তেজগাঁও‌য়ে ভব‌নে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট 
তেজগাঁও‌য়ে ভব‌নে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট 
‘আশির দশকের’ ছবি বানিয়ে বিপদ ডেকে আনছেন না তো?
‘আশির দশকের’ ছবি বানিয়ে বিপদ ডেকে আনছেন না তো?
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে