খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক সবুর রানা কারাগারে

খুলনা প্রতিনিধি
০৩ জুন ২০২১, ২১:২৪আপডেট : ০৩ জুন ২০২১, ২১:২৪

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক এম এ সবুর রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৩ জুন) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সবুর রানা জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক শাহীদুল ইসলাম।

সবুব রানা রামপাল উপজেলার সিংগড় ঘুনিয়ার মৃত ডা. আজিজ মোল্লার ছেলে। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের রামপাল প্রতিনিধি ও রামপাল প্রেসক্লাবের সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সির ব্যবহৃত ফেসবুক আইডি থেকে খুলনা সিটি মেয়রের নাম উল্লেখ করে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যে কারণে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন বলে দাবি করেন মেয়র।

ওই ঘটনার পর মেয়র তালুকদার আব্দুল খালেক ২০ এপ্রিল খুলনা থানায় দুইজন সাংবাদিকের নাম উল্লেখ করে মামলা করেন। ওই দিন রাতে এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সিকে গ্রেফতার করে পুলিশ। ২১ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন তিনি।

বৃহস্পতিবার মামলার অপর আসামি সাংবাদিক সবুর রানা জামিনের জন্য আদালতে হাজির হন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক শাহীদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

আসামিপক্ষের আইনজীবী বেলাল হোসেন বলেন, জামিনের জন্য আবেদন করলে নিম্ন আদালত নামঞ্জুর করেন। এজন্য উচ্চ আদালতে জামিনের আবেদন করবো।

/এএম/
সম্পর্কিত
সাংবাদিককে গুমের হুমকি, এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন 
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
সর্বশেষ খবর
ঢাকার আকাশ আজও মেঘলা, হালকা বৃষ্টির আভাস
ঢাকার আকাশ আজও মেঘলা, হালকা বৃষ্টির আভাস
খালি করার হুমকির পর লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা
খালি করার হুমকির পর লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা
নারিন্দার প্রাচীন সমাধিতে ইতিহাসের এক অমীমাংসিত রহস্য
নারিন্দার প্রাচীন সমাধিতে ইতিহাসের এক অমীমাংসিত রহস্য
যাত্রাবাড়ীতে গুলিতে একজন নিহত, আহত ১
যাত্রাবাড়ীতে গুলিতে একজন নিহত, আহত ১
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন