মিথিলা ভক্তদের জন্য সুসংবাদ!

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২১, ২৩:৫৮আপডেট : ০৪ জুন ২০২১, ১৭:০১

বিয়ের পর আবারও পুরোদমে কাজে মনোযোগী হয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা। সম্প্রতি করেছেন তার প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’। অনন্য মামুন পরিচালিত এ সিনেমার কাজ শেষ।

এবার জানা গেলো মিথিলা ভক্তদের জন্য সুসংবাদ, আসছে ঈদেও টিভি পর্দায় ব্যস্ত দেখা যাবে এ তারকাকে।

তার মধ্যে একটি হলো নাটক ‘বিয়িং ওম্যান’। মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।

গত সপ্তাহে উত্তরার শুটিং বাড়িতে হয়েছে এর দৃশ্যধারণ। এখানে মিথিলাকে একজন কর্মজীবী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে।

হাসান রেজাউল বলেন, ‘নাটকের গল্পটা ক্লাসিক্যাল। এটা মধ্যবিত্ত সংসারে প্রায়ই দেখা যায়। একজন নারী কীভাবে সংসার ও পেশার চাহিদা পূরণ করে চলেন, তা-ই উঠে আসবে। মিথিলাকেও সেই ভূমিকায় দেখা যাবে।’

পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প এটি। মিথিলার জীবনে আসবে সন্তানও। শেষ পর্যন্ত একজন নারীর মানুষ হয়ে ওঠার গল্প হলো ‘বিয়িং ওম্যান’।

নাটকে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। আসছে কোরবানির ঈদে এটি দেখা যাবে আরটিভি পর্দায়।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
তিনি এখন ড. মিথিলা
তিনি এখন ড. মিথিলা
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
বিনোদন বিভাগের সর্বশেষ
থিয়েটারের গানে মুগ্ধ দর্শক
থিয়েটারের গানে মুগ্ধ দর্শক
শাহরুখ ছাড় দিয়েছিলেন ৪২ লাখ,  মারাঠি ছবিটির আয় এখন ৮১ কোটি
শাহরুখ ছাড় দিয়েছিলেন ৪২ লাখ, মারাঠি ছবিটির আয় এখন ৮১ কোটি
ক্যামেরার বুম হাতে চমকে দিলেন ইমরান-তুষি, চুমু খেয়ে চমকে দিলেন দর্শক 
ক্যামেরার বুম হাতে চমকে দিলেন ইমরান-তুষি, চুমু খেয়ে চমকে দিলেন দর্শক 
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ঢাকায় দুই দিনের সংগীত উৎসব আয়োজন
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ঢাকায় দুই দিনের সংগীত উৎসব আয়োজন