পর্দায় প্রথম ডক্টর মিথিলা!

বিনোদন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৭

পিএইচডি ডিগ্রি লাভের পর প্রথমবার ডক্টর উপাধি সঙ্গে নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৯ম পর্বে অতিথি হয়ে আসছেন তিনি। 

এই পর্বটি প্রচার হবে ২৭ সেপ্টেম্বর শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। 

ড. রাফিয়াত রশিদ মিথিলা বরাবরই মেধাবী একজন মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম বিভাগ নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি। পরবর্তীতে দ্বিতীয়বারের মত স্নাতকোত্তর ডিগ্রি নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে সিজিপিএ ফোর এর মধ্যে ফোর পেয়ে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ অর্জন করেন। ২০১৪-২০১৬ শিক্ষাবর্ষে সব বিভাগের মধ্যে মিথিলাই সর্বোচ্চ সিজিপিএ পান। ১৭ বছর ধরে ব্র্যাক ইন্টারন্যাশনালে চাকরিও করছেন সফলতার সাথে। একাডেমিক ক্যারিয়ারে এত সাফল্যের পরও সামাজিক মাধ্যমে প্রায়ই নানা কারণে বুলিং হতে হয় মিথিলাকে। 

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পডকাস্টে ড. রাফিয়াত রশিদ মিথিলা কথা প্রসঙ্গে জানান, সমালোচনা তিনি কিভাবে সামাল দেন। ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে তার সংসারের বর্তমান স্ট্যাটাস নিয়েও তিনি তার অবস্থান পরিষ্কার করেন। ড. মিথিলা তার সন্তানের বাবা তাহসান খানকে নিয়েও এমন কিছু কথা বলেছেন এই পডকাস্টে, যা আগে কখনও বলেননি। শুটিং সেটে সঞ্চালক রুম্মান ও ডক্টর মিথিলা তিনি বলেন, ‘রোজা আহমেদকে বিয়ের পর আমি যেমন তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।’ 

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

/এমএম/
সম্পর্কিত
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
তিনি এখন ড. মিথিলা
তিনি এখন ড. মিথিলা
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
চাঁদ রাতে ৪০০ কোটি রহস্যের জট খুলবে তো?
চাঁদ রাতে ৪০০ কোটি রহস্যের জট খুলবে তো?
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ