তিনি এখন ড. মিথিলা

বিনোদন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৫, ১৪:৩৫ আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১২:৪০

রাফিয়াত রশিদ মিথিলা এখন আর শুধু অভিনেত্রী নন, তার নামের পাশে যুক্ত হয়েছে আরও একটি বিশেষণ। সেটি হলো ‘ডক্টর’। সম্প্রতি তিনি পিএইচডি থিসিস শেষ করেছেন। এতে এই অভিনেত্রী এতটাই আবেগাপ্লুত ও গর্বিত যে নিজেই জানিয়েছেন এই দুর্দান্ত খবর।

২৬ আগস্ট তিনি খবরটি জানিয়েছেন নিজের ফেসবুক ওয়ালে। সেখানে দেখা যাচ্ছে জেনেভা ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে আছেন তিনি। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তার থিসিস পেপার। 

পোস্টে মিথিলা লিখেছেন, ‘জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলতার সঙ্গে শেষ করতে পেরে আমি আবেগে আপ্লুত এবং গর্বিত বোধ করছি। পাঁচ বছরের একটি যাত্রার সমাপ্তি হলো, যা ছিল একইসঙ্গে কষ্টের ও আনন্দের। আমার জন্য এই পথচলার অর্থ হলো নিজের ফুলটাইম ক্যারিয়ার, মাঝে মাঝে অভিনয় করা এবং পারিবারিক দায়িত্বের সাথে তাল মিলিয়ে এই ডিগ্রি অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করা। রাফিয়াত রশিদ মিথিলা ও তার পিএইচডি থিসিস পেপার তিনি এরপর লিখেছেন, ‘এই অভিজ্ঞতাটি চূড়ান্ত মাস্টারক্লাস। নিজেকে আমি কীভাবে হ্যান্ডেল করতে পারি সে সম্পর্কে গভীরভাবে বুঝতে শিখেছি। পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ এবং ঋণী, যাদের সমর্থনে আমার এই যাত্রা সহজ হয়েছে।’

একদম শেষে এই অভিনেত্রী খানিকটা বেশি উচ্ছ্বাস নিয়ে লিখেছেন, ‘আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে এবং গর্বের সাথে আমার নামের পাশে ‘ডক্টর’ উপাধি যুক্ত করতে পারবো। এই উপাধি অর্জনের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি।’ মেয়ে আইরার সঙ্গে মিথিলা বলা প্রয়োজন, রাফিয়াত রশিদ মিথিলা নিজের অ্যাকাডেমিক ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি অভিনয়েও সময় দেওয়ার চেষ্টা করেন। তিনি অনেক সময়ই বলেছেন, শুধু ভালোবাসা থেকেই তিনি অভিনয়টা করেন। কয়েকদিন আগেই মেয়ে আইরার সঙ্গে একটি প্রসাধনীর বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। মা-মেয়ে দুজনেই এই কাজের জন্য প্রশংসিত হয়েছেন।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
বিনোদন বিভাগের সর্বশেষ
ফের আইনি জটিলতায় হানি সিং
ফের আইনি জটিলতায় হানি সিং
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!