মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!

বিনোদন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৩আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৫:২০

গুঞ্জন মিথিলার পিছুই ছাড়ছে না। বিশেষ করে সংসার ইস্যুতে রক্ষা নেই তার। যেখানেই যান, একই প্রশ্ন। সৃজিতের সঙ্গে আছেন তো? এমন প্রশ্ন আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন দুর্গাপূজার আনন্দের মাঝে ক্যামেরায় ধরা পড়েন বান্ধবী সুস্মিতার সঙ্গে সৃজিতের একাধিক ছবি! বিপরীতে কলকাতার ক্যানভাসে অনেক দিন ধরেই অনুপস্থিত মিথিলা।

সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একই প্রশ্নের মুখোমুখি বসেন অভিনেত্রী। বলেন, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। কারণ আমার ভিসা নেই।’

সঞ্চালকের পাল্টা প্রশ্ন, অনেকেই বলছেন সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড নেই! জবাবে বুদ্ধিমতী মিথিলা, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলবো না।’

তার মানে সৃজিত কি এখনও আপনার স্বামী? এমন প্রশ্নের জবাবে খানিক থমকে ছিলেন। জবাবে ডিপ্লোম্যাটিক মিথিলা বলেন, ‘হ্যাঁ, পাসপোর্টে তার নামটি আছে।’

বলা দরকার, ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেছেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন। কন্যাকে সেখানকার স্কুলেও ভর্তি করিয়েছিলেন। তবে এক বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় নিজেদের বাসায় রয়েছেন মিথিলা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
তিনি এখন ড. মিথিলা
তিনি এখন ড. মিথিলা
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
চাঁদ রাতে ৪০০ কোটি রহস্যের জট খুলবে তো?
চাঁদ রাতে ৪০০ কোটি রহস্যের জট খুলবে তো?
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ