দেশে টিকা তৈরির পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ১৭:৩৯আপডেট : ০৬ জুন ২০২১, ১৭:৫৫

বাংলাদেশ টিকা তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন। রবিবার ( ৬ জুন) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে তিনি এ কথা বলেন।

রোবেদ আমিন বলেন, ‘ইতোমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা নিজেরাও টিকা তৈরি করতে চাই। এ নিয়ে বেশ কিছু কাজ সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। কাজ করছে স্বাস্থ্য অধিদফতরও। বাংলাদেশে টিকা তৈরি করা হবে এই পরিকল্পনা নিয়ে আমরা যেকোনও সময় আলোচনায় আসতে পারবো।’

গত ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়ে এখন পর্যন্ত ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছেন।

দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ তিন হাজার ১১৪ জন। আর এই টিকাদান কর্মসূচি চলেছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকা ব্যবহার করে।

একইসঙ্গে চীন থেকে উপহার সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে দুই হাজার ১৬২ জনকে। তাদের মধ্যে রয়েছেন মেডিক্যাল শিক্ষার্থী আর চীনের নাগরিকেরা। চীন বাংলাদেশকে আরও ছয় লাখ টিকা উপহার হিসেবে দিচ্ছে আর এই টিকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক রোবেদ আমিন।

রোবেদ আমিন বলেন, আজ দেশে সিনোভ্যাকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে, ফাইজারের টিকাও বাংলাদেশে চলে এসেছে। তবে ফাইজারের টিকা অন্য সব টিকার মতো নয়, এটা অন্য টিকার চেয়ে সেনসিটিভ। এর সংরক্ষণে জটিলতা রয়েছে। তাই প্রান্তিক পর্যায়ে ফাইজারের টিকা দেওয়া সম্ভব হবে বলে আমরা মনে করি না। কোথায় কাদের এই টিকা দেওয়া হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।

‘রাশিয়া থেকে যে ভ্যাকসিন আসবে সেটিও আমাদের আলোচনার মধ্যে আছে। এসব সমস্যার সমাধান হয়ে গেলে আমরা আশা করছি টিকা নিয়ে নিরাশ হওয়ার কিছু থাকবে না। সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে’—বলেন তিনি।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
সাবেক এমপির গাড়িতে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সাবেক এমপির গাড়িতে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ফুটবল উন্মাদনায় নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’
ফুটবল উন্মাদনায় নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’
পুরো লেবানন পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে: ইসরায়েলি মন্ত্রী
পুরো লেবানন পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে: ইসরায়েলি মন্ত্রী
রেনশ ঝড়ে বাংলাদেশের সামনে ১৯৭ রানের লক্ষ্য
রেনশ ঝড়ে বাংলাদেশের সামনে ১৯৭ রানের লক্ষ্য
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা
মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ