১৩ জুনের পর ফাইজারের টিকা দেওয়া শুরু: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ১৭:৪৩আপডেট : ০৭ জুন ২০২১, ১৮:২০

ফাইজারের ভ্যাকসিন দেশে এসেছে। এর ডায়লুয়েন্ট (টিকার সঙ্গে মিশ্রণ করার উপাদান) আসবে আজ রাতে। এরপর আগামী ১৩ জুনের পর থেকে ফাইজারের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৭ জুন) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফাইজারের টিকার অন্যতম উপাদান ডাইলুয়েন্ট সোমবার রাতে আসার কথা রয়েছে। সেটা এলেই টিকা দেওয়া হবে। একইসঙ্গে এ টিকা দেওয়ার ক্ষেত্রে কাউকে অগ্রাধিকার দেওয়া হয়নি বলেও জানান তিনি।

ফাইজারের টিকা কবে নাগাদ দেওয়া শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এক লাখ ডোজের মতো (১ লাখ ৬২০ ডোজ) টিকা আছে। ডাইলুয়েন্ট আজ রাতে আসবে। আর টিকা আসার পর ফাইজারের টিকা এবং সিনোফার্মের টিকাদান অব্যাহত থাকবে।

তিনি বলেন, চীন উপহার হিসেবে পাঁচ লাখ সিনোফার্মের টিকা দিয়েছিল, সেটা এখন ব্যবহার হচ্ছে। আরও ছয় লাখ আশা করছি আগামী ১৩ জুন দেশে আসবে। আর এ টিকা দেশে আসার পর সিনোফার্ম ও ফাইজারের টিকাদান কর্মসূচি চলবে একসঙ্গে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিনোফার্মের সঙ্গে আরও দেড় কোটি টিকার জন্য চুক্তি হচ্ছে জানিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে চুক্তিবদ্ধও হচ্ছি আরও দেড় কোটি টিকার জন্য। সেটা যেন তারা তিন মাসে দেয়। পাশাপাশি সিনোভ্যাকও ইন্টারেস্ট দেখিয়েছে, তারাও টিকা বাংলাদেশে দিতে চায় এবং সেটা তারা বাংলাদেশে তৈরিও করতে চায়। সিনোভ্যাকের টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং দেশে এই টিকা উৎপাদনের জন্যও সিনোভ্যাকের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে, রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে অগ্রগতি কী জানতে চাইলে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে চুক্তি এখনও ড্রাফট আকারে রয়েছে, সম্পূর্ণ হয়নি। তারাও আমাদের দেশে টিকা তৈরি করতে চায়।

ফাইজারের টিকা কারা পাচ্ছেন জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশেষ কোনও ব্যক্তিকে দিচ্ছি না। সিরিয়ালি যারা আসবেন, অর্থ্যাৎ নিবন্ধিত তারাই এ টিকা পাবেন।

 

/জেএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিদিন একই খাবার খাওয়া কি ভালো
প্রতিদিন একই খাবার খাওয়া কি ভালো
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
বিভিন্ন ব্যাংকে আইটি কর্মকর্তা পদে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন
বিভিন্ন ব্যাংকে আইটি কর্মকর্তা পদে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু