ভাসানচরে জাতিসংঘের সম্পৃক্ততা নিয়ে শুরু হচ্ছে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ০০:১৯আপডেট : ১০ জুন ২০২১, ০০:১৯

ভাসানচরে জাতিসংঘের সম্পৃক্ততা নিয়ে আলোচনা বৃহস্পতিবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত কমিটির সঙ্গে জাতিসংঘের কর্মকর্তারা ভাসানচরে তাদের কর্মকাণ্ড কি হবে সে বিষয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বুধবার (৯ জুন) রাতে তিনি সাংবাদিকদের বলেন, সম্প্রতি মুখ্য সচিবের সভাপতিত্বে রোহিঙ্গাদের উপর একটি বৈঠক হয় সেখানে এই কমিটি গঠিত হয়েছে। এই কমিটি ভাসানচরে জাতিসংঘ কি করবে তার স্ট্যার্ন্ডাড অফ প্রসিডিওর ঠিক করবে।

তিনি বলেন, আগে আপনারা শুনেছিলেন জাতিসংঘের একটি বড় ফিজিবিলিটি টিম আসবে কিন্তু এখন এ বিষয়ে আর কারও আগ্রহ নেই। এখন সবার কাছ থেকে একটি সমর্থন দেখা যাচ্ছে এবং এর আগে ১০ জন রাষ্ট্রদূত ও জাতিসংঘের কর্মকর্তারা ভাসানচর পরিদর্শন করেছেন। 

কবে নাগাদ জাতিসংঘ ভাসানচরে কাজ শুরু করবে জানতে চাইলে তিনি বলেন, আমরা চাই এই আলোচনা দ্রুত শেষ করে তারা সেখানে যাক।

ক্যাম্পে কোভিড পরিস্থিতি

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে কোভিড-১৯ পরিস্থিতি কিছুটা আশংকাজনক জানিয়ে তিনি বলেন, অনেকদিন এটি ১ শতাংশের মতো ছিল কিন্তু সম্প্রতি এটি ১৪-১৫ শতাংশ হয়েছে যা কিছুটা উদ্বেগজনক।

রোহিঙ্গাদের টিকা দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা জাতিসংঘকে বলেছি তারা যদি কোনওখান থেকে রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য টিকা সংগ্রহ করতে পারে, তবে সেটি তারা প্রয়োগ করতে পারবে। তবে বাংলাদেশেরে জন্য যে টিকা সংগ্রহ করা হচ্ছে তা থেকে টিকা দেওয়া দুষ্কর।

এছাড়া ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ অনেকদূর এগিয়েছে এবং তা এ বছর শেষ হবে বলে তিনি জানান।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
জাতিসংঘে রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর বাংলাদেশের
ট্রাম্প-ইরান চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন বিশ্বনেতারা
হাইতিতে জাতিসংঘের নতুন বাহিনীতে অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জর্দানের বিপক্ষে আর্জেন্টিনা দলে পরিবর্তন আসছে, মেসি কি খেলবেন
জর্দানের বিপক্ষে আর্জেন্টিনা দলে পরিবর্তন আসছে, মেসি কি খেলবেন
ব্যবসা শুরুর সময় ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ
ব্যবসা শুরুর সময় ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান