‘অর্থ পাচারের তথ্য সংগ্রহ সহজ নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ০৪:২২আপডেট : ১০ জুন ২০২১, ১৩:৪৭

দেশে জাতীয় সংসদসহ বিভিন্ন জায়গায় অর্থ পাচার নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিদেশ থেকে এ বিষয়ে তথ্য আনার জন্য সরকার আন্তরিক নয়; এমন সমালোচনাও রয়েছে। কিন্তু পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মনে করেন, বিদেশ থেকে তথ্য সংগ্রহ একটি জটিল প্রক্রিয়া এবং চাইলেও বিদেশিরা বাংলাদেশকে তথ্য দেবে না।

বুধবার (৯ জুন) তিনি সাংবাদিকদের বলেন, ‘অর্থ পাচারের তথ্য সংগ্রহ একটি জটিল আইনি প্রক্রিয়া। এটির আইনি দিক-লজিস্টিক দিক দুটোই আছে। সুতরাং কোনও নির্দিষ্ট তথ্যের বিষয় হলে একভাবে এপ্রোচ করা যায়। তবে একজন বিদেশি নাগরিক অর্থাৎ আগে বাংলাদেশি ছিল কিন্তু এখন অন্য দেশের নাগরিক; সেই ব্যক্তির সম্পর্কে তথ্য চাইলে ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য দিতে বাধ্য নয়।’

তিনি বলেন, ‘তাদের দেশের প্রাইভেসি আইন দিয়ে তারা সুরক্ষিত এবং এই বিষয়টা আমাদের বোঝা দরকার। আমি দূতাবাসকে বললাম এবং দূতাবাস পেয়ে গেল বা দিয়ে দিল, বিষয়টা এত সহজ নয়। এটি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।’

তবে তিনি বলেন, ‘কেউ যদি অন্যায়ভাবে বা দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করে থাকে এবং সেখানে অপরাধমূলক কিছু থেকে থাকে, তাহলে আমরা এটাকে ইন্টারপোলের মাধ্যমে তুলতে পারি। তখন তাদের কিছুটা দায়বোধ জন্মাবে। আমরা যদি র‌্যানডমলি তথ্য চাই সেটি তারা দিতে বাধ্য নয়। সেক্ষেত্রে আমাদের দূতাবাসগুলো চাইলেও তারা বাধ্য নয়।’

দোষী ব্যক্তিদের চিহ্নিত করা ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও পদক্ষেপ নিতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ না এবং এটি কাম্যও নয়।

তিনি বলেন, ‘আমাদের দেশে যেসব দায়িত্বপ্রাপ্ত ইন্সটিটিউশন আছে যেমন বাংলাদেশ ব্যাংকের ফিনানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুদক, এসবি, ইমিগ্রেশন কর্তৃপক্ষ আছে- এরা আইন ভাঙার বিষয়গুলো দেখবে।’

বিভিন্ন দেশের সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স (এমএলএ) এর বিষয় আছে এবং সেগুলো হলে করা সাপেক্ষে কেউ যদি দোষী প্রমাণিত হয় সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখবে। বেশকিছু দেশের সঙ্গে আমাদের এমএলএ আছে এবং আরও কিছু দেশের সঙ্গে পাইপলাইনে আছে। এই অবকাঠামো আগে করতে হবে বলে তিনি জানান।

 

/এসএসজেড/এফএএন/
সম্পর্কিত
দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় ‘সন্তুষ্ট নয়’ বাংলাদেশ
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সময়ে রোহিঙ্গা ইস্যুতে কী অগ্রগতি হয়েছিল, জানালেন খলিলুর রহমান  
সর্বশেষ খবর
তিনশো শিশুর মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই, প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের 
তিনশো শিশুর মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই, প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের 
‘আমি চারদিকে কাঁচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখছি’
‘আমি চারদিকে কাঁচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখছি’
৪৩তম বিসিএস: নন ক্যাডারদের ফল পুনরায় প্রকাশের নির্দেশ
৪৩তম বিসিএস: নন ক্যাডারদের ফল পুনরায় প্রকাশের নির্দেশ
হেফাজতে নির্যাতন: আইন আছে, বিচার নেই কেন? 
হেফাজতে নির্যাতন: আইন আছে, বিচার নেই কেন? 
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান