দান করতে ৫০ কোটি ডোজ টিকা কিনছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২১, ১৭:৪৭আপডেট : ১০ জুন ২০২১, ১৭:৪৭

মার্কিন কোম্পানি ফাইজারের সঙ্গে করোনাভাইরাসের টিকার ৫০ কোটি ডোজ কেনার জন্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এসব টিকা বিশ্বের প্রায় ১০০ টি দেশে বিতরণ করা হবে। করোনার বিরুদ্ধে বিশ্বকে টিকাদান কর্মসূচিতে প্রেসিডেন্ট জো বাইডেনের সহযোগিতার অংশ হিসেবে এসব বিতরণ করা হবে।

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুসারে, বৃহস্পতিবার যুক্তরাজ্যে এই পরিকল্পনার কথা ঘোষণা করবেন বাইডেন। এই ৫০ কোটি ডোজের অর্থ পরিশোধ করবে যুক্তরাষ্ট্র। এই বছরে ২০ কোটি ডোজ বিতরণ করা হবে। স্বাভাবিকভাবে অবশিষ্ট ডোজ আগামী বছরের প্রথমার্ধে বিতরণ করা হতে পারে।

খবরে বলা হয়েছে, এসব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগে দান করা হবে। যার মাধ্যমে এসব টিকা নিম্ন আয়ের ও আফ্রিকান ইউনিয়নের ৯২টি দেশে বিতরণ করা হবে। কোভ্যাক্স-এর উদ্দেশ্য হলো চাহিদা অনুযায়ী সব দেশেই করোনার টিকা পৌঁছে দেওয়া। বিশেষ করে যেসব দেশগুলোতে সংক্রমণের হার ও মৃত্যু বেশি তাদেরকে অগ্রাধিকার দেওয়া।

এই বিষয়ে ফাইজার কোম্পানির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে কোম্পানিটির সিইও আলবার্ট বৌরলা বাইডেনের ঘোষণার সময় যুক্তরাজ্যে উপস্থিত থাকবেন। সূত্র: দ্য গার্ডিয়ান

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেইরান কি ‘আগে হামলা, পরে আলোচনা’ কৌশলে এগোচ্ছে
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে অস্ত্র সমর্পণ করবে না হামাস
সর্বশেষ খবর
সেউতা সম্পর্কে যা জানা গেলো
সেউতা সম্পর্কে যা জানা গেলো
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন