হত্যার পর লাশ গুমের আশঙ্কায় কাদের মির্জার জিডি

নোয়াখালী প্রতিনিধি
১১ জুন ২০২১, ১১:৩৯আপডেট : ১১ জুন ২০২১, ১১:৪০

নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীসহ ৯৬ জনের নাম উল্লেখ করে ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

কাদের মির্জা অভিযোগে উল্লেখ করেন, এমপি একরামুল করিম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলসহ তার তিন ভাগিনা দেশের মধ্যে তাকে হত্যার পরিকল্পনা করছেন। এছাড়া, আমেরিকাতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েল, তার শ্বশুর আল-আমিন, সেলিম চৌধুরী ভিপি বাবুল, সাহাব উদ্দিন, শাহজাহান ছোটনসহ অনেকে তাকে হত্যা করে লাশ গুমের পরিকল্পনা করেছেন। এতে তিনি ৯৬ জনের নাম উল্লেখ করে ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামাকে আসামি করেছেন।

হত্যার পর লাশ গুমের আশঙ্কায় কাদের মির্জার জিডি কাদের মির্জা আরও উল্লেখ করেন, গত শনিবার (৫ জুন) আমেরিকার সময় রাত ১০টায় বাংলাদেশ সময় রবিবার (৬ জুন) সকাল ৮টায় এমপি একরামের কবিরহাটের বাড়ি ও আমেরিকায় আল-আমিনের ম্যাকডোনাল্ডের বাড়িতে বিবাদীরা বৈঠক করে তাকে (কাদের মির্জা) হত্যা করে লাশ গুমের পরিকল্পনা করেন।

এছাড়া বুধবার (৯ জুন) সন্ধ্যায় তার ভাগিনা মাহবুবুর রশিদ মঞ্জুর বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বাসায় বৈঠক করে কাদের মির্জার নেতাকর্মীদের ওপর হামলা ও তার পরিষদের কাউন্সিলরদের মাধ্যমে অনাস্থা দিয়ে তাকে পদ থেকে সরানোর ষড়যন্ত্র করছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার কাদের মির্জা হত্যা, গুম ও হামলার আশঙ্কায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত শুরু করা হবে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
কাদের মির্জার ভাগনে মঞ্জুর পরাজয়
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা ছিল সবচেয়ে বড় ভুল: কাদের মির্জা
কাদের মির্জার অনুসারী সজল গ্রেফতার
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম