কাদের মির্জার অনুসারী সজল গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২১, ১৫:২১ আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৫:২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী শাহাদাত হোসেন সজলকে (২৯) গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে জেলা শহর মাইজদী বাজারের দীঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সজল আবদুল কাদের মির্জা ঘোষিত উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা আক্তার হ্যাপীর ছেলে। 

জেলা ডিবির পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, সজলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। ওই মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে পাঠানো হবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, মেয়র গ্রুপের সক্রিয় সদস্য সজল। তার বিরুদ্ধে বিরুদ্ধে ১২টি বিস্ফোরক দ্রব্য আইনে, একটি ডিজিটাল নিরাপত্তা আইনে ও একটি পেনালকোড ধারায়সহ মোট ১৪ টি মামলা রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
জীবনানন্দের প্রেম ও মানসিক অভিযাত্রার কবিতা ‘লোকেন বোসের জর্নাল’
জীবনানন্দের প্রেম ও মানসিক অভিযাত্রার কবিতা ‘লোকেন বোসের জর্নাল’
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট