কাদের মির্জার ভাগনে মঞ্জুর পরাজয়

নোয়াখালী প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ভাগনে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রশীদ মঞ্জু পরাজিত হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৮৪৯ ভোট পেয়েছেন।

ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হানিফ। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ৪২০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হোসেন টেলিফোন প্রতীক নিয়ে ৪ হাজার ২১৬ ভোট পেয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা এবং চর পার্বতী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চরপার্বতী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নয়টি কেন্দ্রে ২৬ হাজার ২৮ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ৫৭৯টি বৈধ ভোট গণনা করে এ ফল ঘোষণা করা হয়।

এদিকে, মঞ্জুর পরাজয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে এলাকায়। মামা-ভাগ্নের (আবদুল কাদের মির্জা ও মাহবুবুর রশীদ মঞ্জু) দ্বন্দ্বের কারণে জামায়াত এখানে সুবিধা আদায় করেছে বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

উল্লেখ্য, এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ৮টি ইউনিয়নে আলাদা প্রার্থী দিয়েছে।

সপ্তম ধাপে অনুষ্ঠিত আট ইউনিয়নে ৩৯ জন চেয়ারম্যান, ৩০৫ জন সাধারণ সদস্য এবং ৭৯ জন নারী সদস্য সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে তিনটিতে আবদুল কাদের মির্জা সমর্থিত এবং চারটিতে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
অনাস্থার কথা শুনে জামায়াত নেতা বললেন ‘বিয়ের আগেই তালাক হলো কীভাবে?’
স্থানীয় নির্বাচনের দিনক্ষণ এখনই নয়, জানালেন সিইসি
আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য, বললেন ‘নিষিদ্ধ দলে থেকে লাভ নেই’
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’