নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৫৩

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০২১, ০০:৫৫আপডেট : ১৩ জুন ২০২১, ০১:০২

নাইজেরিয়ার জামফারা রাজ্যে হামলা চালিয়ে অর্ধশতাধিক মানুষকে হত্যা করেছে বন্দুকধারীরা। হামলাকারীরা মোটরসাইকেলে করে উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রামে এ হত্যাকাণ্ড চালায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম শনিবার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, অস্ত্রধারীরা বৃহস্পতিবার ও শুক্রবার জুরমি জেলার কাদাওয়া, কাউয়াতা, মাদুবাসহ বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব চালায়। তারা ডাকাত দলের সদস্য বলে ধারণা করছে প্রশাসন। সংখ্যায়ও অনেকে ছিলো।

ফরাসি বার্তাসংস্থা এফপি জানিয়েছে, দলটি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জমিতে থাকা কৃষকদেরকেও গুলি করে হত্যা করে। হামলা থেকে বাঁচতে যারা পালিয়ে যাচ্ছিল তাদের ধাওয়া করতে থাকে।

জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহহু বলেন, শুক্রবার ১৪টি মৃতদেহ উদ্ধার করে রাজ্যের রাজধানী গুসাও-এ নেওয়া হয়েছে। এছাড়াও আরও ৩৯ জনের মরদেহ শনাক্ত করে দাফন সম্পন্ন করা হয়।

শেষকৃত্যে অংশ নিয়ে মুসা আরজিকা বলেন ‘ নিহতদের শেষকৃত্যে অংশ নেওয়া বেশ বিপজ্জনক ছিলো। কারণ দস্যুরা পাশের জুরমি বনে অবস্থান নেওয়ায় যে কোন সময় আবারও হামলা করতে পারতো’।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং সেন্ট্রাল নাইজেরিয়ায় সাম্প্রতিক বছরে এ ধরনের হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্কুল শিক্ষার্থীদের অপহরণ, গবাদি পশু চুরি, লুটপাট, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে থাকে দুষ্কৃতকারীরা। গত এক দশকে নিরাপত্তা বাহিনীর সদসদ্যসহ প্রায় ৩০ হাজার মানুষকে হত্যা করেছে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ।

/এলকে/
সম্পর্কিত
মাদকবিরোধী মানববন্ধনে গুলি, টিফিন কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষার্থী
নেতার বাসায় গুলিবিদ্ধ ঘনিষ্ঠ সহযোগী, গুলি করলো কে?
প্রকাশ্যে গুলি করতে করতে হেঁটে যাওয়া যুবক কে?
সর্বশেষ খবর
হরমুজে মাইন অপসারণে বিদেশি সাহায্যের প্রয়োজন নেই: ইরান
হরমুজে মাইন অপসারণে বিদেশি সাহায্যের প্রয়োজন নেই: ইরান
ইনুর সাজা অপ্রতুল, রায়ের বিরুদ্ধে আপিল করবো: চিফ প্রসিকিউটর
ইনুর সাজা অপ্রতুল, রায়ের বিরুদ্ধে আপিল করবো: চিফ প্রসিকিউটর
রাজধানীতে ক্লাসরুমে বেঞ্চ থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীতে ক্লাসরুমে বেঞ্চ থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু
কেন অভিনয় থেকে দূরে সরে গেলেন পরিণীতি চোপড়া?
কেন অভিনয় থেকে দূরে সরে গেলেন পরিণীতি চোপড়া?
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব