রাজধানীতে ক্লাসরুমে বেঞ্চ থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ জুন ২০২৬, ১৮:৩৪আপডেট : ৩০ জুন ২০২৬, ১৮:৩৪

রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে বেঞ্চ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া নবম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার (২৯ জুন) স্কুলের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

ফাতেমা নোয়াখালীর চাটখিল উপজেলার মমিনপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার ৪ নম্বর গলিতে বসবাস করতেন।

নিহতের বাবা লুৎফর রহমান জানান, ফাতেমা শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। ক্লাস চলাকালে মাথা ঘুরে বেঞ্চ থেকে পড়ে গিয়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তাদের কোনও অভিযোগ নেই বলেও জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/আইএ/এআইবি/এম/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
মাদক মামলায় ভাগ্নের সাজার রায় শুনে মামার মৃত্যু
‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’
সর্বশেষ খবর
নবায়নযোগ্য জ্বালানি নীতিতে জেন্ডার অন্তর্ভুক্তির দাবি তৃণমূল নারী নেত্রীদের
নবায়নযোগ্য জ্বালানি নীতিতে জেন্ডার অন্তর্ভুক্তির দাবি তৃণমূল নারী নেত্রীদের
‘কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে’
‘কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে’
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
ব্রাহ্মণবাড়িয়ায় কী নিয়ে ৩ দিন ধরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ ও লুটপাট
ব্রাহ্মণবাড়িয়ায় কী নিয়ে ৩ দিন ধরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ ও লুটপাট
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল