সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার ২

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ জুন ২০২১, ০০:৪৬আপডেট : ১৬ জুন ২০২১, ০০:৪৬

টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলায় অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) ভোরে জেলার মির্জাপুর ও সখীপুর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এদিন দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো– জেলার সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বাজাইল বড়চালা গ্রামের টেংগু সরকারের ছেলে দিনা সরকার (৩০) এবং নারায়ণ চন্দ্র সরকারের ছেলে মন্টু সরকার (৩২)।

পুলিশ সুপার বলেন, থানায় মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে। এ ঘটনায় পলাতক সবদুল মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে দুপুরে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন– বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক রতন কুমার রায়, বিশ্বজিৎ কোচ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি জন যেত্রা, অনন্যা রায় প্রমুখ।

প্রসঙ্গত, গত ১১ জুন রাত পৌনে ১টার দিকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই নারীকে (৫০) বাড়ির পাশে ডেকে নিয়ে দিনা সরকার, মন্টু সরকার ও সবদুল মিয়া সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় তাকে কামড়ে গুরুতর আহত করে অভিযুক্তরা। পরে আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ১৩ জুন ভুক্তভোগী নারী বাদী হয়ে সখীপুর থানায় তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের নির্ধারিত সময়ই বহাল রাখছে ফিফা
মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের নির্ধারিত সময়ই বহাল রাখছে ফিফা
ব্যবসায় লাল বাতি আর্জেন্টিনার জয়ে ভবিষ্যদ্বাণী করা সেই তান্ত্রিকের
ব্যবসায় লাল বাতি আর্জেন্টিনার জয়ে ভবিষ্যদ্বাণী করা সেই তান্ত্রিকের
হামের উপসর্গ নিয়ে একদিনে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
হামের উপসর্গ নিয়ে একদিনে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
প্রধানমন্ত্রীর কাছে জুলাই হত্যার দৃশ্যমান বিচার চাইলেন শহীদ পরিবারের সদস্যরা
প্রধানমন্ত্রীর কাছে জুলাই হত্যার দৃশ্যমান বিচার চাইলেন শহীদ পরিবারের সদস্যরা
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির