প্রাণঘাতী ইবোলামুক্ত গিনি

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২১, ০২:২৯আপডেট : ২০ জুন ২০২১, ০২:২৯

করোনা সংক্রমণের মধ্যে সুখবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। পশ্চিম আফ্রিকার দেশ গিনি প্রাণঘাতী ইবোলা ভাইরাস মুক্ত হয়েছে। শনিবার গিনির স্বাস্থ্য মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে। গত ফেব্রুয়ারিতেই ইবোলায় ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়। সংক্রমণ আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়ার ধারণা করে বিশেষজ্ঞরা। এর মধ্যেই দেশটিকে ইবোলা ভাইরাস মুক্ত ঘোষণা করা হলো।

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারিতে ১১ হাজারের বেশি মানুষ মারা যান। এ ভাইরাসের সূত্রপাত হয় গিনি থেকে। ২০১৪ সালের আতঙ্কের নাম ইবোলা ভাইরাস। শুধু গিনিতেই সীমাবদ্ধ থাকে না, লাইবেরিয়া, সিয়েরা লিয়নসহ আফ্রিকার কয়েকটি দেশে মহামারি আকার ধারণ করে। ২০১৯ সালের দিকেও সংক্রমণ বাড়তে থাকায় সতর্ক অবস্থানে যায় বিশ্বের অনেক দেশ।

এর মধ্যেই করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় চাপা পড়ে প্রাণঘাতী ইবোলা। তবে বিজ্ঞানীরা এই ভাইরাসের লাগাম টানতে নিজেদের কাজ চালিয়ে যান। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিলো, গিনি ইবোলামুক্ত। ডব্লিউএইচও’র কর্মকর্তা আলফ্রেড কি-জেরবে জানিয়েছেন, ইবোলার সংক্রমণ থেকে মুক্তির ঘোষণা দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

গিনির স্বাস্থ্যমন্ত্রী রেমি লামহা বলেন, ‘গিনি ইবোলামুক্ত। প্রেসিডেন্ট আলফা কোন্ডের পক্ষ থেকে এই ঘোষণা দিচ্ছি।’

ইবোলা ভাইরাসে কেউ আক্রান্ত হলে প্রচণ্ড জ্বর এবং দুর্বল লাগে। মাংসপেশি ও গলায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। একপর্যায়ে বমি ও ডায়রিয়া দেখা দেয়। আক্রান্ত ব্যক্তির কেটে যাওয়া ত্বক, মুখ, নাক বমি, রক্তের সংস্পর্শে এলে নতুন করে কেউ আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

/এলকে/
সম্পর্কিত
ইবোলা প্রাদুর্ভাবে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে কঙ্গো 
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ, বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
প্রমোদতরীতে হান্টাভাইরাস, জিনোম সিকোয়েন্সিংয়ে যা মিলল
সর্বশেষ খবর
হাওরে ধরছিলেন মাছ, বজ্রাঘাতে একসঙ্গে ৩ জনের মৃত্যু 
হাওরে ধরছিলেন মাছ, বজ্রাঘাতে একসঙ্গে ৩ জনের মৃত্যু 
একনজরে আজকের আলোচিত খবর 
একনজরে আজকের আলোচিত খবর 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত
শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে আলোচনায় আসা জামায়াত এমপির বাবা এখনও জীবিত
শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে আলোচনায় আসা জামায়াত এমপির বাবা এখনও জীবিত