এবার নাটোরের সব পৌর এলাকায় বিধিনিষেধ

নাটোর প্রতিনিধি
২৩ জুন ২০২১, ০১:১৪আপডেট : ২৩ জুন ২০২১, ০১:১৪

নাটোর ও সিংড়া পৌর এলাকায় সার্বিক চলাচলে ১৫ দিনের বিধিনিষেধ শেষে আরও সাত দিন বাড়ানো হয়েছে। পাশাপাশি অপর ছয়টি পৌর এলাকাকেও আনা  হয়েছে এই বিধিনিষেধের আওতায়। মঙ্গলবার (২১ জুন) রাতে এই ঘোষণা দেন নবনিযুক্ত জেলা প্রশাসক শামীম আহমেদ।

জেলা করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের অনুযায়ী এক আদেশে বলা হয়, এই বিধিনিষেধ ২২ জুন সন্ধ্যা ৬টা থেকে ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

বিধিনিষেধের আওতাভুক্ত পৌরসভাগুলো হলো– নাটোর পৌরসভা, সিংড়া, বনপাড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, গোপালপুর, বাগাতিপাড়া ও নকডাঙ্গা পৌরসভা।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, করোনাভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, এই আদেশ বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ১৪ পরীক্ষার্থী, গ্রেফতার ১
রাজশাহী অঞ্চলে ছড়াচ্ছে এইচআইভি, আতঙ্কের নাম গোপন নেটওয়ার্ক
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
সর্বশেষ খবর
পাওয়ার র‍্যাঙ্কিং: শীর্ষে ফ্রান্স, শক্তি দেখাচ্ছে ইংল্যান্ড, নড়বড়ে আর্জেন্টিনা
পাওয়ার র‍্যাঙ্কিং: শীর্ষে ফ্রান্স, শক্তি দেখাচ্ছে ইংল্যান্ড, নড়বড়ে আর্জেন্টিনা
সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক, ফিরবেন কীভাবে
সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক, ফিরবেন কীভাবে
দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ইউএপি-ডিপিডিটি
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ইউএপি-ডিপিডিটি
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে