৩ কেজি গাঁজাসহ ছাত্রলীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ জুন ২০২১, ০২:০৮আপডেট : ২৪ জুন ২০২১, ০২:০৮

তিন কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ মান্নাকে (২২) আটক করেছে বিজিবি।

বুধবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের বিষ্ণুপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। আসিফ মান্না সিংগারবিল ইউনিয়নের নোয়াবাদি গ্রামের ফারুক চৌধুরীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজবি বলেন, ঘটনাটি আমি জেলা ছাত্রলীগের সভাপতিকে অবগত করেছি। জেলা ছাত্রলীগ পরবর্তী সময়ে তার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল সাংবাদিকদের বলেন, গাঁজাসহ আটকের বিষয়টি উপজেলা থেকে আমাকে অবহিত করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কোনও ব্যক্তির গাঁজা ব্যবসার দায় ছাত্রলীগ বহন করবে না। ছাত্রলীগ আদর্শের সংগঠন। সেখানে কোনও মাদক ব্যবসায়ীর জায়গা নেই। আমি এ বিষয়ে জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা নেবো।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের বিষ্ণুপুর (বিওপি) ক্যাম্পের নায়েক মোহাম্মদ বজলুর রহমান বলেন, ক্যাম্পের ২০ গজ সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিন কেজি গাঁজাসহ আসিফ মান্নাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বিজয়নগর থানায় পাঠানোর প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
৮০ বছরের বৃদ্ধের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য, পুলিশ হেফাজতে দ্বিতীয় স্ত্রী
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, দুই ভাই আটক
প্রতিবাদ করতে গিয়ে আটক সোহানী শিফা, পরে মুচলেকায় মুক্তি
সর্বশেষ খবর
তথ্য চাওয়ায় সাংবাদিককে অবরুদ্ধ করে রাখলেন ব্যাংক কর্মকর্তা
তথ্য চাওয়ায় সাংবাদিককে অবরুদ্ধ করে রাখলেন ব্যাংক কর্মকর্তা
২০১৮ সালের পর প্রথমার্ধে গোল হজম করলো আর্জেন্টিনা 
২০১৮ সালের পর প্রথমার্ধে গোল হজম করলো আর্জেন্টিনা 
চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
ফেনীতে আবারও বন্যার শঙ্কা, উদ্বিগ্ন লাখো মানুষ
ফেনীতে আবারও বন্যার শঙ্কা, উদ্বিগ্ন লাখো মানুষ
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড