এনআইডি ছাড়া টিকার নিবন্ধন করতে পারবেন বিদেশগামী কর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ১৭:৪২আপডেট : ২৪ জুন ২০২১, ১৭:৪২

যাদের বয়স ১৮ বছরের নিচে, বৈধভাবে কর্মী হিসেবে তাদের বিদেশ যাওয়ার সুযোগ নেই। তাই যারা বৈধভাবে কর্মী হিসেবে বিদেশ যাবেন, কেবল তারা সবাই টিকার আওতায় আসবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। তিনি বলেন, ‘এনআইডি ছাড়াই তারা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।’

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরের তিনি একথা বলেন।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘আমাদের বিদেশগামী কর্মীদের ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রে বয়সের বাঁধা থাকবে না। সুরক্ষা অ্যাপে প্রবাসী কর্মীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। সেখানে  তিনটি বিষয় নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদফতর আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে। ২০ এবং তদুর্ধ্ব বছরের সবাই এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। নিবন্ধন করতে এনআইডি লাগবে না। এক্ষেত্রে বিএমইটির নিবন্ধন এবং পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব হবে।’ তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্য অধিদফতর থেকে এই আশ্বাস পেয়েছি। আশা করছি, আগামী সপ্তাহে সুরক্ষা অ্যাপে এই ব্যবস্থাটি হয়ে যাবে।’

সচিব আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদফতর থেকে আমাদের আরও আশ্বস্ত করা হয়েছে যে, ফাইজারের যে টিকা আছে বর্তমানে, সেখান থেকে প্রবাসীদের জন্য বরাদ্দ দেওয়া যায় কিনা সেটা তারা বিবেচনা করছে। আগামী সপ্তাহ থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে আমরা আশা করছি।’ 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
আপাতত ফ্রান্সে বাংলাদেশিদের এনআইডি কার্যক্রম শুরু করছে না ইসি
এনআইডির কেবল ‘ঘ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবে ইসি
এবার ফ্রান্সসহ ৩ দেশে এনআইডি কার্যক্রম শুরু করবে ইসি
সর্বশেষ খবর
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন